(ছবি) দেখে নিন আগামিদিনে কে কোন লুকে হাজির হবেন সেলুলয়েডে
প্রতিটি সিনেমায় এখন লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা নিমিত্ত ব্যাপার হয়ে গিয়েছে। প্রতিটি তারকাই এক একটি সিনেমায় আলাদা আলাদা রূপে হাজির হন।
সেই তালিকায় কে নেই। শাহরুখ, সলমন, অক্ষয় কুমার, শাহিদ কাপুর থেকে শুরু করে হালফিলের অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা। এমনকী ভেটারান অমিতাভ বচ্চনও পিকু সিনেমায় অন্য লুকে সবাইকে মাতিয়ে দিয়েছেন। এমনকী নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মারাও আজকাল কম যান না।
তবে প্রতি সিনেমায় লুক বদলের তালিকায় সবচেয়ে প্রথম নামটি বোধহয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। সব চবিতেই তিনি নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেন। আমিরের আগামী ছবি দঙ্গলেও অন্য রূপে হাজির হবেন তিনি।
আসুন দেখে নেওয়া যাক আগামী কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলা বলিউড সিনেমায় কোন তারকা কী রূপে ধরা দেবেন পর্দায়।

শাহরুখ খান
লুক বদলে কিং খানও কিছু কম যান না। 'রঈস' সিনেমায় অনবদ্য লুকে দেখা যাবে তাঁকে।

সলমন খান
বজরঙ্গী ভাইজান সিনেমায় নয়া লুকে সকলকে মাতাতে প্রস্তুত সলমন খানও।

সিদ্ধার্থ মালহোত্রা
প্রথম থেকেই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেননি সিদ্ধার্থ। তবে ব্রাদার্স সিনেমায় নয়া লুকে দেখা যাবে তাঁকে।

অক্ষয় কুমার
বলিউডের খিলাড়িও রয়েছেন লুক বদলের তালিকায়। ব্রাদার্স সিনেমায় নয়া লুকে পর্দায় আসবেন তিনিও।

ফারহান আখতার
বিগ বি-র সঙ্গে 'ওয়াজির' সিনেমায় অভিনয় করছেন ফারহান আখতার। ছবির প্রয়োজনে লুক বদলেছেন তিনিও।

অমিতাভ বচ্চন
'পিকু'-র পর এবার 'ওয়াজির' নিয়ে দর্শকদের মাতাতে আসছেন বিগ বি।

আমির খান
দঙ্গল সিনেমায় কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন আমির। এজন্য নিজের দেহের ওজন নব্বই কিলোর উপরে নিয়ে গিয়েছেন তিনি।

রীতেশ দেশমুখ
এমনকী রীতেশ দেশমুখও বঙ্গীস্তান সিনেমার জন্য নিজের লুক পরিবর্তন করেছেন।

কঙ্গনা রানাউত
'কুইন' কঙ্গনা তনু ওয়েডস মনু রিটার্নসের পর আবারও বড় পর্দায় নয়া লুকে হাজির হবেন তিনি।

ক্যাটরিনা কাইফ
ফিতুর সিনেমায় নয়া লুকে দেখা যাকে ক্য়াটরিনাকেও।

নিমরত কৌর
অক্ষয় কুমারের বিপরীতে 'এয়ারলিফ্ট' সিনেমায় নয়া লুকে দেখা যাবে নিমরতকেও।

আলিয়া ভাট
তাঁর আগামী ছবি 'উড়তা পাঞ্জাব'-এ নয়া লুকে ধরা দেবেন আলিয়াও।

রণবীর সিং
রণবীরও সঞ্জয় লীলা বনশালির পরবর্তী সিনেমা বাজিরাও মস্তানির জন্য মাথা মুড়িয়েছেন।

শাহিদ কাপুর
শাহিদের আগামী ছবি 'উড়তা পাঞ্জাব'-এ এমন লুকে দেখা যাবে শাহিদকে যা আগে কখনও দেখা যায়নি।

টাব্বু
দৃশ্যম সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় লতুন লুকে দেখা যাবে টাব্বুকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications