New OTT: গো ব্যাচারা চরিত্র আর নয়, নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজে চমকে দেওয়ার মতো লুকে ফিরছেন বিক্রান্ত ম্যাসি

ফের দেখা মিলবে বিক্রান্ত ম্যাসিকে। কয়েকদিন আগেই হাসিন দিলরুবার সিক্যুয়েলে দেখা গিয়েছিল বিক্রান্ত ম্যাসিকে। তাপসী পান্নুর সঙ্গে জুটি গড়ে ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। এবার একেবারে অন্যরকম লুকে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে।

১২ ফেল ছবিতে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছিলেন বিক্রান্ত। পেয়েছিলেন পুরস্কারও। তারপরে এবার একেবারে অন্য চরিত্রে দেখা যাবে তাঁকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ওয়েবসিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে।

vikrant massey

এই ওয়েবসিরিজটিও সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। রহস্যজনক ভাবে বস্তি এলাকা থেকে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ওয়েবসিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে। সেক্টর ৩৬ নাম দিয়ে ওয়েব সিরিজটি তৈরি হয়েছে। তাতে বিক্রান্ত মেসিকে একেবারে অন্যলুকে দেখা যাবে।

রুচিকা কাপুর শেখের পরিচালনায় ওয়েবসিরিজটি তৈরি হয়েছে। বিক্রান্ত নিজে জানিয়েছেন এই ওয়েবসিরিজের চরিত্রকে নিয়ে তিনি ভীষণভাবে উৎসাহী। দর্শকরা সিরিজটিকে কেমন ভাবে নেয় সেটাই দেখার কথা। তবে বিক্রান্ত মেসি বেশ নাম করে ফেলেছে বলি পা়ড়ায়। এরই মধ্যে নানা ধরেন চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন তিনি। সবতে তাঁর ১২ ফেল ছবিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+