সলমনের জীবনের ১০ অজানা তথ্য...আপনি জানেন কি?

সলমনের জীবনের ১০ অজানা তথ্য...আপনি জানেন কি?
মুম্বই, ২ অগস্ট: ভারত বই বিদেশেও বলিউডের সুপার ডুড সলমন খানকে নিয়ে কৌতুহলের শেষ নেই। সুপুরুষ সল্লুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তার উপর টানা ৭টি ছবি ১০০ কোটির ব্যবসা করায় এখন ছবি নির্মাতেরও নয়নের মণি সলমন।

সলমনের কী কী সিনেমা করেছেন, বলিউডের কোন কোন নায়িকা একদা সলমনের বান্ধবী ছিল এসব তথ্য় সলমন ভক্তদের প্রায় নখদর্পনে। কিন্তু সলমনের বিষয়ে চমকপ্রদ এমন অনেক তথ্যই আছে যা অনেকেই জানেন না।

মিলিয়ে নিন, আপনি জানেন কি না...!

১. সলমনের সাবান প্রীতি
সাবান নিয়ে সলমনের একটা অদ্ভুত পাগলামি রয়েছে। সাবান সংগ্রহ করা সলমনের নেশা। সলমনের স্নানশালায় এত ধরণের সাবান রয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না।

২. অভিনয় ছাড়াও কত প্রতিভা
অভিনয় ছাড়াও বলিউডের ট্রেন্ডসেটার সলমনের চিত্রনাট্য লেখার বিষয়েও খুব আগ্রহ রয়েছে। সলমন যে ভাল আঁকেন তা অনেকেই জানেন, কিন্তু সলমন যে দক্ষ আলোকচিত্রিশিল্পী সে কথা কজন জানেন। এছাড়াও সাঁতার আর সঙ্গীত সলমনের অত্যন্ত পছন্দের দুটি অবসর কাটানোর সময়।

৩. কেরিয়ার লঞ্চার
রকেট লঞ্চারের মতোই সলমন কেরিয়ার লঞ্চার। অর্থাৎ বলিউডে এখন বহু এমন নাম রয়েছে যাদের বলিউডে আসার পিছনে ও নাম করার পিছনে রয়েছেন সলমন। ক্যাটরিনা হোক বা হিমেশ রেশমিয়া, অর্জুণ কাপুর হোক বা সোনাক্ষী সিনহা। সলমনের হাত মাথার উপর থাকলে বলিউডে নাম কামানো বড় কথা নয়, সলমনের হাত মাথা থেকে উঠে গেলে চিত্রটা ঠিক বিপরীত হয়। এমনই সব কথা প্রচলিত আছে বলিউডের অন্দরমহলে।

৪. তারকা বাবার নাম নয়, পরিশ্রমেই কার্যসিদ্ধি
বলিউডের অতি পরিচিত নাম ছিল সলিম খান। সলিম খানের ছেলে সলমন। কিনতু কেরিয়ারের শুরুর দিকে যতই কষ্ট করতে হোক না কেন সলমন কখনও কারও কাছে গিয়ে বাবার নাম ভাঙিয়ে কাজ চাননি। তারকা পুত্র হলেও আজ সলমন যে জায়গায় এসেছেন কা নিজের জোরেই। আর তা নিয়ে গর্বিত বাবা সলিম খানও।

৫. গাড়ি শৌখিন
আমরা জানি যে বাইকের উপর সলমনের একটা আলাদাই ভালবাসা আছে। তবে বিএমডব্লু, মার্সিডিজ বেঞ্জ মতো গাড়ি চালাতে পছন্দ করেন তিনি। সহ অভিনেতা-অভিনেত্রীদের উপহারে গাড়ি দেন। এর আগে ক্যাটরিনাকে গাড়ি দিয়েছেন সলমন, সম্প্রতি জ্যাকলিনকেও একটি অডি গাড়ি উপহার দিয়েছেন সলমন।

৬. সুতি নয়, চাই মলমল
সলমন সবসময় রুমাল ব্যবহার করেন। তবে রুমালের ক্ষেত্রে সুতি নয়, সলমনের পছন্দ মলমলের রুমাল।

৭. সলমনের আসল নাম...
বিভিন্ন বলিউড তারকাদের মতো সলমন নামটিও আসলে বলিউডের নাম তাঁর। সলমনের আসলন নাম আবদুল রশিদ সলিম সলমান খান।

৮. ম্যায়নে প্যার কিয়ার পরও বেকার ছিলেন সলমন
ম্যায়নে প্যায়ার কিয়া ছবিটি সলমনের জীবনের টার্নিং পয়েন্ট। এই ছবির পরই সলমনের জনপ্রিয়তা হুড়মুড়িয়ে বাড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, ছবির সাফল্যের পরও প্রায় ৬ মাস হাতে কোনও কাজ ছিল না সলমনের।

৯. বাজিগর প্রত্যাখ্যান
সলমন কেরিয়ারের শুরুতেই নেতিবাচক ভূমিকায় অভিনয় করতে চাননি। আর সেই কারণেই আব্বাস-মাস্তানের ঐতিহাসিক বাজিগর ছবিতে অভিনয় করতে চাননি সলমন। সলমনের ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করাটাই জীবন বদলে দিল শাহরুখ খানের।

১০. কখনও সিনেমার রিভিউ পড়েন না তিনি
সিনেমার রিভিউ সলমনকে প্রভাবিত করে না। তাই তো ছবি হিট হোক বা ফ্লপ সলমনের কিছু এসে যায় না, যে ছবি তিনি করতে চান করেন, যেটা পছন্দ না তা করেন না। যে ছবি পছন্দ তার লোকে সমালোচনা করছে না প্রশংসা করতে তা জানার জন্য সময় নষ্ট করতে চান না সলমন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+