(ছবি) বলিউড অভিনেতাদের সেরা ১০ অনস্ক্রিনমহিলা অবতার
অভিনেতা তিনিই যিনি বহুরূপে, বহু চরিত্রে অভিনয় করতে পারেন। অভিনয়ের খাতিরে বলিউড অভিনেতারা মহিলা রূপ ধারণ করেছেন এমন উদাহরণ নেহাত কম নেই। শাম্মী কাপুর থেকে শুরু করে, দারা সিং, গোবিন্দ এমনকী বলিউডের চার নামি খান অর্থাৎ শাহরুখ, সলমন, আমির ও সইফ প্রত্যেকেই পর্দায় মহিলা সেজেছেন।
অনেকের ক্ষেত্রে তাদের মহিলা রূপ দারুণ ভাবে কাজ করেছে, অনেককে আবার তাদের এই রূপ ডুবিয়েছে।
আসুন একঝলকে দেখে নেওয়া যাক বলিউডের ১০ অভিনেতার অনস্ক্রিন সেরা মহিলা লুক

আমির খান
বাজি ছবিতে মেহবুবা গানের দৃশ্যটি মহিলা অবতারে করেছিলেন আমির। বলাই বাহুল্য দারুণ মানিয়েছিল তাঁকে। শুধু বড়পর্দায় নয়, বিজ্ঞাপনের জন্যও একাধিকবার মহিলা সেজেছেন আমির।

কমল হাসান
কমল হাসানের চাচি ৪২০ ছবির সেই বয়স্ক মহিলার চরিত্রটি আজও সবার মনে গেঁথে রয়েছে।

গোবিন্দ
আন্টি নম্বর ওয়ান ছবিতে মহিলা চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউডের কমেডি কিং গোবিন্দ।

শাহরুখ খান
বাদশা ছবিতে মেয়ে সেজেছিলেন কিং খান।

অমিতাভ বচ্চন
জিসকি বিবি ছোটি উসকা ভি বরা নাম হ্যায়...এই গানটিতে একাধিকবার মহিলার ভূমিকায় দেখা গিয়েছিল বিগ বি কে। গানটি যেমন জনপ্রিয় হয়েছিল তেমন বিগ বি-র মহিলা লুকও।

আশিস চৌধুরি
ডবল ধামাল ছবিতে মেয়ে সেজেছিলেন অভিনেতা আশিস চৌধুরি

ঋষি কাপুর
রফু চক্কর ছবিতে মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল ঋষিকাপুরকে।

রীতেশ দেশমুখ
আপনা সপ্না মানি মানি ছবিতে মেয়ে সেজেছিলেন রীতেশ। আর নিজের রূপে অনেক বলিউড সুন্দরীকেই কমপ্লেক্স দিয়ে দিয়েছিলেন 'সুন্দরী' রীতেশ।

মিলেঙ্গে মিলেঙ্গে
বলিউডের চকোলেট বয় শাহিদ কাপুরও অনস্ক্রিনে মেয়ে সেজেছেন। মিলেঙ্গে মিলেঙ্গে ছবিতে তাঁকে মহিলা রূপে দেখা গিয়েছিল।

শ্রেয়াস তলপড়ে
যে অভিনেতা ইকবাল ছবিতে মূক চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন সেই অভিনেতাই পেয়িং গেস্ট, বম্বে টু ব্যাঙ্কক, গোলমাল রিটার্নস ছবিতে মেয়ে সেজে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications