(ছবি) সচেতনতা বাড়াতে এই ১০ তারকার কন্ডোমের বিজ্ঞাপন করা উচিত..

এখন সময় বদলেছে, যুগ বদলেছে। আগে কন্ডোম শব্দটিও উচ্চারণ করতে গেলে লোকে দুবার ভাবত। এখন আর কে সে সবের ধার ধারে। বলিউড তারকারা তো এখন রীতিমতো কন্ডোম সংস্থার প্রচারে নামছেন। কন্ডোমের বিজ্ঞাপনে মুখও দেখাচ্ছেন।

বেশি দূর যাওয়ার দরকার নেই। এই তো রণবীর সিংকেই দেখুন না। ডিউরেক্স কন্ডোমের বিজ্ঞাপনে রণবীর সিংকে দেখা গিয়েছে। ডিউরেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গিয়েছেন রণবীর। অভিনেত্রীদের মধ্যে সানি লিওনিকে দেখা গিয়েছে ম্যানফোর্স কন্ডোমের বিজ্ঞাপনে।

আরও পড়ুন : (ছবি) কন্ডোম দিয়ে তৈরি পোশাকে অনবদ্য ফ্যাশন শো, শোস্টপার মুগ্ধা গডসে!

কন্ডোম লজ্জার বিষয় নয়। ১০০ শতাংশ নিরাপদ না হলেও এইচআইভি হাত থেকে রক্ষা পেতে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ প্রতিরোধক। তাছাড়া অনৈচ্ছিক গর্ভাবস্থা বা অন্যান্য যৌন রোগ ও সংক্রমণের প্রতিরোধর হিসাবে কন্ডোমের গুরুত্ব যে রয়েছে তা অস্বীকার করলে চলবে না।

তবে কন্ডোম নিয়ে সচেতনতা কম, সাধারণ মানুষ খোলাখুলি কথা বলতে চায় না। তবে বলিউডের একটা বিরাট প্রভাব রয়েছে সমাজে। বলিউড তারকারা যদি এগিয়ে এসে প্রচার শুরু করেন বা কন্ডোমের বিজ্ঞাপনে অভিনয় করেন তাহলে হয়তো কিছুটা হলেও এই সমাজের এই আড়ষ্ঠ বিষয়টা এড়ানো সম্ভব হবে।

এমন ১০ তারকার ছবি দেওয়া হল যাদের কন্ডোমের বিজ্ঞাপনে এগিয়ে আসা উচিত

রণবীর সিং

রণবীর সিং

ডিউরেক্স কন্ডোমের বিজ্ঞাপনে রণবীর সিংকে দেখা গিয়েছে। ডিউরেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গিয়েছেন রণবীর।

সলমন খান

সলমন খান

সলমন খানের ভক্তের সংখ্যা বহু। সলমনের শার্টলেস শরীরের দিওয়ানা কতই না। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা সুন্দরী বান্ধবী নিয়েও বহুবার বিতর্কে পড়তে হয়েছে সলমনকে। বলিউডের এলিজিবেল ব্যাচেলার সলমন।

সিদ্ধার্থ মলহোত্রা

সিদ্ধার্থ মলহোত্রা

সিদ্ধার্থ মলহোত্রে বলিউডের এখনকার নায়কদের মধ্যে বেশ জনপ্রিয়। সিদ্ধার্থও কন্ডোম বিজ্ঞাপনের জন্য উল্লেখযোগ্য।

বরুন ধাওয়ান

বরুন ধাওয়ান

বরুন এই জমানার আরও এক অতি জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে বহু তরুণীর মনেই জায়গা করে নিয়েছেন বরুন। বরুন কন্ডোম বিজ্ঞাপনের অন্যতম যোগ্য প্রার্থী।

হৃতিক রোশন

হৃতিক রোশন

হৃতিককে এমনিতেই গ্রীসের দেবতা বলা হয়ে থাকে। তাঁর চেহারা, রূপ, স্টাইল মুগ্ধ করেছে দর্শকদের। হৃতিক অবশ্যই কন্ডোম বিজ্ঞাপনের যোগ্য প্রার্থী।

শার্লিন চোপড়া

শার্লিন চোপড়া

খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ শার্লিন। কামসূত্র ছবিতেও অভিনয় করেছেন। শার্লিন কন্ডোমের বিজ্ঞাপনে অভিনয় করতেই পারেন।

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

অর্জুন প্রথমে একজন মডেল তারপর অভিনেতা। অর্জুনের সেক্স অ্যাপিল যে আকাশ ছোঁয়া তা অস্বীকারের জায়গা নেই। সেই কারণে অর্জুন অবশ্যই এই তালিকায় জায়গা পাবেন।

পুনম পান্ডে

পুনম পান্ডে

জামাকাপড় পরার থেকে খোলাতেই স্বচ্ছন্দ বেশি এই অভিনেত্রী।রণবীরের সিংয়ের মতো কন্ডোমের বিজ্ঞাপন করতে তিনি নিজেই ইচ্ছাপ্রকাশ করেছেন।

ইমরান হাসমি

ইমরান হাসমি

ইমরান হাসমিকে কেন আমরা এই তালিকায় রেখেছি তা কী আলাদা করে বলে দিতে হবে।

আব্রাহাম

আব্রাহাম

জন আব্রাহাম অবশ্যই এই তালিকায় আসতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+