Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপিকার উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি, ড্রাগ চ্যাটের কথা স্বীকার, শ্রদ্ধা ও সারা আলি খানকে জেরা শুরু

দীপিকার উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি, করণ জোহরের পার্টি নিয়ে জেরা,শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে জেরা শুরু

প্রায় আড়াই ঘণ্টা ধরে দীপিকা পাড়ুকোণকে জেরার পরেও তাঁর উত্তরে সন্তুষ্ট নয় এনসিবির তদন্তকারীরা। একাধিকবার দীপিকাকে জেরা করেও সন্তোষজনক উত্তর তাঁরা পাননি। তারপরেই দীপিকার ম্যানেজার করিশ্মার সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। এদিকে নির্ধারিত সময়েই এনসিবির দফতরে পৌঁছেছেন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খান।

 অসন্তুষ্ট এনসিবি

অসন্তুষ্ট এনসিবি

দীপিকাকে দফায় দফায় জেরা করেও তাঁর উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না এনসিবির তদন্তকারীরা। সূত্রের খবর ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন দীপিকা। তাঁকে দফায় দফায় করণ জোহরের পার্টির কথা জানতে চেয়েছেন তদন্তকারীরা। দীপিকীর ম্যানেজার করিশ্মার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে।

এনসিবির দফতরে শ্রদ্ধা কাপুর

এনসিবির দফতরে শ্রদ্ধা কাপুর

নির্ধারিত সময়েই এনসিবির দফরে পৌঁছেছেন শ্রদ্ধা কাপুর। সুশান্তের সঙ্গে ছিছোড়ে ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। শ্যুটিংয়ের সময় সুশান্ত ড্রাগ নিতেন কিনা এবং শ্রদ্ধা নিজেও ড্রাগ নিতেন কিনা তা নিয়ে জেরা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য সুশান্তে সঙ্গে পার্টিতে ড্রাগ নিতের শ্রদ্ধা কাপুরও এমনই দাবি করেিছলেন রিয়া চক্রবর্তী।

সারা আলি খানকে জেরা

সারা আলি খানকে জেরা

দুপুর সাড়ে বারোটা নাগাদ এনসিবির দফতরে পৌঁছন সইফ কন্যা সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। সুশান্তের এক বন্ধুই সেকথা জানিয়েছিলেন। কেদারনাথ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সারা আলি খান। সুশান্তে ফার্ম হাউসের পার্টিতে একাধিকবার দেখা গিয়েছিল সারাকে। তাই নিয়েই এনসিবি জেরা করবে অভিনেত্রীকে।

 স্ক্যানারে করন জোহরের পার্টি

স্ক্যানারে করন জোহরের পার্টি

করন জোহরের পার্টিতে একাধিক অভিনেতা অভিনেত্রীকে ড্রাগ নিতে দেখা গিয়েছিল। সেই ভিডিও দেখার পরেই করন জোহরের পার্টিতে কারা ড্রাগ নিয়েছিলেন তা নিয়েও জেরা করা হচ্ছে দীপিকাকে। প্রসঙ্গত উল্লেখ্য আজই করন জোহর বলেছেন তিনি মাদক সেবনকে সমর্থন করেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+