সাড়ে ৫ ঘণ্টার জেরা শেষে বেরোলেন দীপিকা, ফোন বাজেয়াপ্ত এনসিবি-র

সাড়ে ৫ ঘণ্টার জেরা শেষে বেরোলেন দীপিকা, ফোন বাজেয়াপ্ত এনসিবি-র

বলিউডে মাদক যোগে দীপিকা পাড়ুকোনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করল এনসিবি। ৫ ঘণ্টা জেরা শেষ করে এনসিবির দফতর থেকে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। মনে করা হচ্ছে এনসিবির দফতর থেকে বেরিয়ে সোজা স্বামী রণবীর সিংয়ের কাছে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। এদিকে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর দুজনেই দাবি করেছেন সুশান্ত সিং শ্যুটিংয়ের সময় ভ্যানিটি ভ্যানে মাদক সেবন করতেন।

দীপিকার ফোন বাজেয়াপ্ত

দীপিকার ফোন বাজেয়াপ্ত

বলিউডে মাদক যোগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ফোন বাজেয়াপ্ত করল এনসিবি। ৫ ঘণ্টা জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়েছে দীপিকার বয়ানে। ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন দীপিকা। তবে কিছুতেই মাদক সেবনের কথা স্বীকার করেননি। দীপিকার ম্যানেজার করিশ্মাও একই দাবি করেেছন।

 সাড়ে ৫ ঘণ্টা জেরা

সাড়ে ৫ ঘণ্টা জেরা

বলিউডে মাদক যোগে সাড়ে ৫ ঘণ্টা জেরা করা হল দীপিকা পাড়ুকোনকে। তিনি মাদক সেবন করতেন কিনা এই নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে। দীপিকা নিজে সিগারেট খাওয়ার কথা বললেও ড্রাগ নেওয়ার কথা স্বীকার করেননি। দীপিকার ম্যানেজাও তাই দাবি করেছেন। সাড়ে পাঁচ ঘণ্টা েজরার পর এনসিবির দফতর থেকে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন।

সারা, শ্রদ্ধাকে জেরা

সারা, শ্রদ্ধাকে জেরা

বলিউডে মাদক যোগ কাণ্ডে সৈফ কন্যা সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে জেরা করছে এনসিবি। দুই অভিনেত্রীই সুশান্তের মাদক সেবনের কথা জানিয়েছেন। শ্রদ্ধা জানিয়েছেন ছিঁছোরে ছবির শ্যুটিং চলাকালীন তিনি সুশান্ত সিং রাজপুতকে ভ্যানিটি ভ্যানে মাদক সেবন করতে দেখেছেন। সুশান্তের পার্টিতে যাওয়ার কথা স্বীকার করেছেন সারা আলি খান। তবে নিজে মাদক সেবনের কথা স্বীকার করেননি।

করনের সংস্থার কর্মী গ্রেফতার

করনের সংস্থার কর্মী গ্রেফতার

এদিকে বলিউডে মাদক যোগে এবার সরাসরি নাম জড়াল করন জোহরের ধর্মা প্রোডাকশনের। ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদকে গ্রেফতার করেছে এনসিবি। ক্ষিতিজের বাড়ি থেকে মাদকও বাজেয়াপ্ত করা হয়েছ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+