যমজ সন্তানের মা হলেন নয়নতারা, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন বাবা ভিগনেশ
নয়নতারা-ভিগনেশ যমজ সন্তানের অভিভাবক হলেন। এ বছরের ৯ জুন তাঁরা বিয়ে করেন এবং সম্প্রতি তাঁরা তাঁদের যমজ সন্তান সারোগেসির মাধ্যমে নিয়ে আসার কথা ঘোষণা করেছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতি দুই পুত্রসন্তানের মা-বাবা হলেন। ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করে ভিগনেশ শিবন লেখেন, 'নয়ন ও আমি মা ও বাবা হলাম, আমরা যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি।'

নয়নতারা যে মা হতে চলেছেন সেই খবর আগেই ছিল। রবিবার সন্তান-সহ মায়ের ছবি এল। হাতের ফাঁকে ছোট্ট গোলাপি দু'জোড়া পা। এক জোড়ায় ঠোঁট ছুইয়ে আদর করছেন তারকা অভিনেত্রী। অন্য গোলাপি পা-জোড়ায় আদর করছেন তাঁদের বাবা। সদ্য বাবা হওয়া ভিগনেশ শিবন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং সমস্ত ভাল প্রকাশের সঙ্গে মিলিত হয়ে, ২টি আশীর্বাদপূর্ণ শিশুর আকারে এসেছে আমাদের জন্য, আমাদের আশীর্বাদ দরকার।' এই ছবি প্রকাশ্যে আসার পরই ভিগনেশ-নয়নতারার ভক্তরা তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেন। এ বছরের ৯ জুন রাজকীয়ভাবে বিয়ে করেন নয়নতারা ও ভিগনেশ। বিয়ের চারমাসের মধ্যেই এই দম্পতি মা-বাবা হলেন। এই পোস্টে ভিগনেশ দুই সন্তানের নামও প্রকাশ্যে এনেছেন। লিখেছেন, 'আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ চাইছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।'
কাজের দিক থেকে নয়নতারাকে শেষবারের মতো দেখা গিয়েছিল চিরঞ্জীবি অভিনীত গড ফাডার সিনেমায়। লেডি সুপারস্টারকে এরপর বলিউডে আত্মপ্রকাশ করতে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমায়, যার পরিচালক অ্যাটলি। এছাড়াও নয়নতারার হাতে রয়েছে তামিল দু'টি সিনেমা। অপরদিকে পরিচালক ভিগনেশ শিবন অজিতের ৬২তম সিনেমা পরিচালনা করবেন, যার ঘোষণা শীঘ্রই করবেন তিনি।












Click it and Unblock the Notifications