টিভিতে কামব্যাক করছে ধারাবাহিক 'শক্তিমান'!
নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হওয়া কাল্পনিক সুপারম্যান 'শক্তিমান' নামের ধারাবাহিক অনেকের স্মৃতিতেই এখনও জ্বলজ্বল করছে। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দূরদর্শনে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল।
শক্তিমানের চরিত্রে অভিনয় করা ও এই ধারাবাহিকের প্রযোজক মুকেশ খান্না ফের একবার এই জনপ্রিয় ধারাবাহিককে টিভির পর্দায় আনার তোড়জোড় করছেন। আর এতে অভিনয়ও করবেন তিনিই।

এবিষয়ে মুকেশ খান্না জানিয়েছেন, আমরা শক্তিমান ধারাবাহিকটিকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই নিয়ে কয়েকটি চ্যানেলের সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে। তবে কবে থেকে কাজ শুরু হবে সেবিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শক্তিমানের চরিত্রে যে তিনিই অভিনয় করবেন তা স্পষ্ট করে দিয়েছেন মুকেশ। তিনি জানান, এজন্য তিনি ৮ কেজি ওজন ঝরিয়েছেন। আরও ৮ কিলো ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরে তবে তিনি অভিনয়ে নামবেন।
প্রসঙ্গত শক্তিমান ধারাবাহিকে জনপ্রিয় চরিত্রগুলি হল গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রী যিনি একটি সংবাদপত্রে চিত্র সাংবাদিক। তিনই আবার বিপদে পড়লে শক্তিমান হয়ে সকলকে রক্ষা করেন। এছাড়া রয়েছেন ওই পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করা গীতা বিশ্বাস। এছাড়া ভিলেনের চরিত্র হিসাবে রয়েছে তামরাজ কিলবিশ ও ডক্টর জয়কাল। এর পাশাপাশি শক্তিমানের একজন মহাগুরুও রয়েছেন।
এর আগে দূরদর্শনে মোট ৪০০টি পর্ব পূর্ণ করেছিল এই ধারাবাহিক। এবার দেখার নতুন রূপে আসা শক্তিমান ধারাবাহিক কতোটা মন জয় করতে পারে দর্শকদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications