এই বলিউড তারকারা একাই মানুষ করছেন সন্তানদের, চিনে নিন বি–টাউনের সিঙ্গল ফাদারদের

বিতর্ক, চর্চা, গসিপ এসব নিয়েই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউড পরিচিত। এখানে কখনও স্বজনপোষণ নিযে চর্চা হয়, আবার কারোর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ওঠে আবার কোনও তারকাদের ব্রেক-আপ হওয়া নিয়েও কম আলোচনা হয় না। এইসবের মধ্যেই বি-টাউনের কিছু তারকা রয়েছেন যাঁরা সিঙ্গল ফাদার হওয়ার সিদ্ধান্ত নিয়ে বলিউডে নিজেদেরকে চর্চার কেন্দ্রে নিয়ে গিয়েছেন। এঁদের মধ্যে কেউ জনপ্রিয় পরিচালক আবার কেউ বা হিট হিরো আবার কেউ কেউ রয়েছেন ফ্লপের তালিকায়। সিঙ্গল মাদার্সের মতো এইসব সিঙ্গল ফাদার্সরাও নিজেদের সন্তানকে গড়ে তুলছেন একদম একা। আসুন চিনে নিই সেইসব টিনসেল টাউনের তারকাদের।

করণ জোহর

বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর যশ ও রুহি জোহরের গর্বিত বাবা। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে করণ জোহর তাঁর দুই যমজ সন্তানকে স্বাগত জানান। করণ প্রায়ই তাঁর সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন।

চন্দ্রচূড় সিং

বলিউডে হাতে গোনা কয়েকটি ছবি করলেও হিন্দি ছবিপ্রেমী দর্শকদের কাছে আজও পরিচিত বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের নাম। একসময়ের জনপ্রিয় নায়ক বর্তমানে বড়পর্দা থেকে দূরে থাকলেও যে নিজের একমাত্র সন্তান স্বর্ণজয়-কে মানুষ করার ক্ষেত্রে কোনওরকম ফাঁকি দেন না তিনি। অভিনেতা একাই তাঁর সন্তানকে বড় করার দায়িত্ব পালন করছেন।

তুষার কাপুর

২০১৬ সালে সারোগেসির সাহায্যে বাবা হয়েছেন তুষার কপূর। ৪৫ বছরের বলি নায়ক সেই থেকে 'সিঙ্গল ফাদার'। ছেলে লক্ষ্যকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। তুষারও তাঁর ছেলের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন।

কমল হাসান

কমল হাসান ও সারিকার দুই কন্যা শ্রুতি ও অক্সরা। তবে সারিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দুই কন্যাকে একা হাতে সামলেছেন কমল হাসান। এঁরা দু'‌জনেই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট সফল।

হৃত্ত্বিক রোশন

স্ত্রী সুজানের সঙ্গে ১৪ বছরের দীর্ঘ সম্পর্কের অবসান হওয়ার পর বলিউডের হার্টথ্রব হৃত্ত্বিক রোশন নিজেই তাঁর দুই পুত্র হৃদান ও রেহানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বি-টাউনের হটেস্ট ড্যাডি যে হৃত্ত্বিক সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

রাহুল দেব

২০০৯ সালে অভিনেতা রাহুল দেবের স্ত্রী ক্যান্সারে মারা যাওয়ার পর তাঁর পুত্র সিদ্ধান্তকে একাই বড় করে তুলেছেন। রাহুল দেব পিতৃদায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে চলেছেন।

রাহুল বোস

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সামনে আসতে চান না অভিনেতা রাহুল বোস। তবে জানা গিয়েছে, ২০০৭ সালে তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৬ জন শিশুকে দত্তক নেন। তিনি এই সন্তানদের সিঙ্গল ফাদার।

অনুরাগ কাশ্যপ

পরিচালক অনুরাগ কাশ্যপ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের কন্যা আলিয়া। বিচ্ছেদের পর অনুরাগ কাশ্যপ তাঁর সিনেমার শুটিংয়ের পাশাপাশি কন্যাকেও মানুষ করে যাচ্ছেন সমান তালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+