শুরু থেকে শেষ শুধুই হাসি, শুটিং শুরু হচ্ছে মিষ্টি প্রেমের ছবি ‘হাঙ্গামা ডট কম’–এর
সম্পূর্ণ হাসির মোড়কে মোড়া ছবি নিয়ে আসতে চলেছে 'হাঙ্গামা ডট কম'। ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির শুভ মহরৎ ও পোস্টার প্রকাশ করা হল বুধবার। এদিন এসএসথ্রি এন্টারটেইনমেন্টের অফিসে আগামী বাংলা ছবির শুভ মহরতের পুজো হয়ে গেল। এই সিনেমায় দেখা যাবে একেবারে চেনা টলিউডের জুটিকে। একদিকে রয়েছেন বনি-কৌশানী অন্যদিকে দেখা যাবে ওম সাহানি ও শ্রাবন্তীকে।

এদিন পরিচালক ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, 'একটা মিষ্টি প্রেমের গল্প যেখানে ফাটাফাটি হাসি রয়েছে, নেই কোনও কান্না। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত হাসবেন। দুই পরিবারের ছেলে-মেয়ের মধ্যে প্রেম নিয়েই এই সিনেমার গল্প। এই ছবি বলবে সম্রাট, পুজা, অভিমন্যু ও অর্চনার গল্প। এই দুই পরিবারের শত্রুতা শুরু হওয়ার পর গল্পের জল কোনদিকে এগোয় তা ক্রমশঃ প্রকাশ্য।' পরিচালক জানান যে এই ছবির শুটিং শুরু হবে ২৮ অক্টোবর থেকে এবং উত্তর কলকাতার পাশাপাশি এই ছবির শুটিং হবে কালিম্পংয়েও।
ছবির অন্যতম হিরো তথা ওম সাহানি দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তীর সঙ্গে। ভয় পেও না ছবিতে প্রথম দেখা গিয়েছিল এঅই জুটিকে, যা সকলের প্রশংসাও পেয়েছে। ওম এ প্রসঙ্গে বলেন, 'এত ভালো সহ-অভিনেত্রী, এত ভালো মানুষ সেই টানেই আবার শ্রাবন্তীর সঙ্গে আমি জুটি বাঁধছি। দর্শকরা আবার ওম-শ্রাবন্তীর রসায়ন দেখতে পারবেন। দারুণ হাসি-ঠাট্টার একটা ছবি। সবাই মিলে একটা হাঙ্গামা করছি বলা চলে।' ওম জানান যে এই সিনেমায় দর্শকরা অবশ্যই তাঁর ডান্সও দেখতে পারবেন। স্ত্রী মিমির সঙ্গে কবে জুটি বাঁধছেন? এ বিষয়ে ওম জানান যে তিনিও এই বিষয়টা খুব চান যে তিনি ও মিমি যাতে অনস্ক্রিনে একসঙ্গে কাজ করতে পারেন।
এদিন ছবির মহরতে উপস্থিত ছিলেন পরিচালক, ওম সাহানি, তুলিকা বসু সহ প্রযোজক এসএস উদ্দিন। এই সিনেমায় এঁরা ছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার ও হৃষিরাজ। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি ও অমিত মিত্র। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসএসথ্রি এন্টারটেইনমেন্ট। ২০২৩ সালে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications