Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে 'দ্য রেভেন্যান্ট' এর জন্য জীবনের প্রথম অস্কার জিতলেন লিওনার্দো ডিক্যাপ্রিও

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জীবনের প্রথম অস্কার জিতলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। দ্য রেভেন্যান্ট ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন লিও। পাঁচবার অস্কারে মনোনীত হয়েও এর আগে কোনওবার সেরা অভিনেতা হিসাবে অস্কারের অধিকারী হতে পারেননি হলিউডের অন্যতম বহুমুখী এই অভিনেতা।

সম্প্রতি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন লিওনার্দো। লিও ভক্তদের আশার পারদ তুঙ্গে ছিল এবছর দ্য রেভেন্যান্ট ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাঁর অস্কার পাওয়া আটকাবে না। লিওর অস্কার জেতা নিয়ে বেশ কয়েকদিন ধরেই টুইটার সোস্যাল মিডিয়ায় নানারকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

লিওনার্দো ডিক্যাপ্রিওকে জীবনের প্রথম অস্কার পাইয়ে দিল 'দ্য রেভেন্যান্ট'

কেউ ক্ষোভ প্রকাশ করেছেন কেন এখনও লিওর মতো যোগ্য অভিনেতা অস্কার শূন্য ঝুলিতে রয়েছেন। কেউ আবার আশা প্রকাশ করেছেন এবছর লিও নিশ্চিত অস্কার জয় করবেন। কেউ আবার প্রতিজ্ঞা নিয়েছেন লিও এবছরও অস্কার জিততে না পারলে হলিউডের যাবতীয় ছবিকেই বয়কট করবেন বলে।

গত বছরের অস্কারজয়ী অভিনেতা এডি রেডমেন, মাইকেল ফাসবেন্ডারকে পিছনে ফেল এবার অস্কার জিতেছেন লিও। এর আগে, 'হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ', 'দ্য এভিয়েটর', 'ব্লাড ডায়মন্ড' এবং 'দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট' ছবির জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন লিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+