বয়স যেন থেমে গিয়েছে! জানুন কীভাবে নিজেকে ফিট রাখেন অর্জুন–প্রেমিকা মালাইকা অরোরা
মালাইকা অরোরাকে দেখলে বুঝতে পারবেন না যে তাঁর বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। নিজের বয়স যেন কিছুতেই বাড়তে দিতে চান না অভিনেত্রী। বলিউডে ফিটনেস ফ্রিকদের তালিকায় তাঁর নাম রয়েছে সবার উপরে। শরীরচর্চা থেকে কড়া ডায়েট সবকিছুই চলে নিয়ম মেনে আর তাইতো তাঁকে দেখে বোঝার উপায় নেই অভিনেত্রীর প্রকৃত বয়স আসলে কত। শরীরকে ফিট রাখতে হলে ডায়েট যে মাস্ট তা অনেকেই মেনে চলেন। কিন্তু কোন খাবার কতটা খাওয়া উচিৎ তা বুঝে উঠতে হিমশিম খেতে হয়। আর মালাইকার মতো টোনড শরীর আর ফিটনেস পেতে চাইলে বাড়তি কিছু করতেই হবে। আসুন আজকে জানা যাক মালাইকা অরোরার ফিটনেস মন্ত্রটা কী। সামনে পুজো তাই এই ডায়েট প্ল্যান হয়ত আপনারও কাজে আসতে পারে।
ইন্টারমিটেন্ট ফাস্টিং
রাতের খাবার মালাইকা সন্ধ্যা ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেন। তারপর আর কিছুই খান না। পরদিন সকালে প্রথম খাবার খাওয়া আগে যেন তাঁর পেট ১৬ থেকে ১৮ ঘণ্টা খালি থাকে তা নিশ্চিত করেন। এটাকে 'ইন্টারমিটেন্ট ফাস্টিং' বলে। এই উপায়ে চলে মালাইকা অরোরার খাওয়া-দাওয়া।
ওজন মাপেন নিয়মিত
মালাইকা অরোরা নিয়মিতভাবে তাঁর ওজন মাপেন। কারণ আমাদের শরীরে কখনও ওজন বাড়ে আবার কখনও বা কমতে দেখা যায়। তাই সেটা খুটিয়ে দেখে অভিনেত্রী সেই অনুযায়ী পদক্ষেপ নেন। তবে এর সঙ্গে অবশ্যই রয়েছে মালাইকা অরোরার কঠোর শরীরচর্চা।
দিন শুরু হয়
দিনের শুরুতে চা বা কফি অথবা অন্য কোনও পানীয় নয় বরং মালাইকা অরোরা দিন শুরু করেন এক কাপ গরম জলে একটু আদাকুচি ও লেবুর রস দিয়ে তৈরি জল খেয়ে। এটা অভিনেত্রীর বিশেষ পানীয়। এরপর তিনি আমন্ড, কাজু, পেস্তার মতো ড্রাই ফ্রুট খেতে পছন্দ করেন।
প্রাতঃরাশ
এরপর মালাইকা অরোরার দিন শুরু হয় কঠোর শরীরচর্চা, যোগা দিয়ে। ফিরে এসে প্রাতঃরাশে থাকে অ্যাভোকাডো টোস্ট, গ্রিন স্মুদি, বেকড ডিম বা মিষ্টি আলুর রোস্ট। এর সঙ্গে স্যালাড।
মধ্যাহ্নভোজ
দুপুরে ভরপেট খাবার খান মালাইকা। মধ্যাহ্নভোজ কখনও মিস করেন না। এই সময় কার্বোহাইড্রেট এবং ফ্যাট সমৃদ্ধ খাবার থাকে তাঁর পাতে।
নৈশভোজ
রাতে শুতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে ডিনার সেরে ফেলেন মালাইকা। এই সময় পাতে হরেক রকমের খাবার থাকে। তবে শাকসবজি, ডিম অথবা মাংস এবং বিভিন্ন রকমের ডাল থাকবেই।












Click it and Unblock the Notifications