হবু মা আলিয়া ভাটের সাধ! খাবারের মেনু থেকে ডেকরেশন, জেনে নিন অন্দরমহলের সব খবর
'ব্রহ্মাস্ত্র'-এর সফলতা হোক বা মা হওয়ার খুশি, আলিয়া ভাটের কাছে এখন জীবনে উদযাপন করার বহু জিনিসই রয়েছে। অভিনেত্রী এখন মা হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এ বছরের এপ্রিলেই আলিয়া ভাট বিয়ে করেন রণবীর কাপুরের সঙ্গে। হবু ঠাকুমা নীতু সিং ও দিদা সোনি রাজদানও নাতি/নাতনির মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। তাঁরা 'গাঙ্গুবাই' অভিনেত্রীর সাধের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে শুধুমাত্র মহিলারাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে আলিয়া ভাটের বেবি শাওয়ারের মেনু ও সাজসজ্জা সহ একাধিক তথ্য জানানো হয়েছে।
নীতু সিং ও সোনি রাজদান আয়োজন করছেন বেবি শাওয়ারের
রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের প্রথম সন্তান আসার প্রহর গুনছেন। এরই মাঝে হবু মায়ের বেবি শাওয়ারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এটি পরিচালনা করবেন নীতু সিং ও সোনি রাজদান এবং উভয় মিলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই দুই মা মিলে একাধিক পরিকল্পনা করছেন আলিয়া ভাটের বেবি শাওয়ারের জন্য।
ভেগান ফুড
তবে যে কোনও অনুষ্ঠান অসম্পূর্ণ খাওয়া-দাওয়া ছাড়া। শোনা যাচ্ছে আলিয়া ভাটের বেবি শাওয়ারে খাবারের মেনুতে থাকছে পুরো ভোগান ফুড মেনু। কারণ আলিয়া ভাট নিজে একজন ভেগান। এমনকী আলিয়া ও রণবীরের বিয়েতেও আলাদা করে ভেগান স্টল দেওয়া হয়েছিল, যেখানে ভেগান বার্গার ও সুশি ছিল। আলিয়া ২০২০ সাল থেকেই একেবারে ভেগান হয়ে যান।
সাধের অনুষ্ঠানের সাজসজ্জা
বেবি শাওয়ার সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে অক্টোবরের গোড়ার দিকে এই বেবি শাওয়ার হওয়ার কথা রয়েছে। তবে নিশ্চিত কোনও তারিখ জানা যায়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বেবি শাওয়ারের সাজসজ্জা। আলিয়া ভাট নিজেও একটু অন্যরকমের সাজসজ্জা পছন্দ যে করেন তা তাঁর বিয়ের ডেকরেশন দেখেই বোঝা গিয়েছিল। শোনা যাচ্ছে আলিয়া ভাটের বেবি শাওয়ারের সাজসজ্জায় রাখা হবে তাঁর ও রণবীর কাপুরের শৈশবের ছবি। আর এভাবেই স্বাগত জানানো হবে তারকা দম্পতির সন্তানকে।
অতিথি তালিকায় কারা থাকছেন
আলিয়া ভাটের বেবি শাওয়ারের অতিথি তালিকা ঠিক হয়ে গিয়েছে। এর মধ্যে ভাট ও কাপুর পরিবারের সদস্য রয়েছে, থাকবে আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরাও। এছাড়াও আলিয়ার বোন শাহিন ভাট, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আকাঙ্খা রঞ্জন, অনুষ্কা রঞ্জন, নব্যা নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেট্টি ও আলিয়া ভাটের ছোটবেলার বন্ধুরাও এই অনুষ্ঠানে সামিল হবেন।
মা হওয়ার কথা ঘোষণা
গত ২৭ জুন আলিয়া ভাট ও সোশ্যাল মিডিয়ায় তাঁর মা হওয়ার খবর শেয়ার করেন। আলিয়া তাঁর হাসপাতালের সোনোগ্রাফির একটি ছবি পোস্ট করেন, যেখানে রণবীর কাপুরও রয়েছেন। এই ছবি পোস্ট করে আলিয়া লেখেন, 'আমাদের সন্তান...শীঘ্র আসছে।' পাঁচবছর ডেট করার পর আলিয়া ভাট ও রণবীর কাপুর এ বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন। এই তারকা দম্পতি এখন তাঁদের সদ্য মুক্তি পাওয়া 'ব্রহ্মাস্ত্র' ছবির সফলতা উপভোগ করছেন। এই প্রথমবার ভক্তরা এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখেন।












Click it and Unblock the Notifications