Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়া পাও থেকে ফুচকা, বলিউড তারকাদের পছন্দের স্ট্রীট ফুড কোনটি জেনে নিন চট করে

স্ট্রীট ফুড খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। বার্গার-পিৎজ্জা, বিরিয়ানি চাইনিজের চেয়েও স্ট্রীটের বিভিন্ন ধরনের চটপটা খাবার খেতে সকলেই পছন্দ করেন। মুম্বই মানেই বলিউড আর বলিউড তারকারাও স্ট্রীট ফুড খেতে ভালোবাসেন। বি-টাউন তারকারা কঠোর শরীরচর্চা ও ডায়েট মেনে চললেও মাঝে মাঝেই তাঁরা তাঁদের প্রিয় স্ট্রীট ফুড থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। আর তখনই ডায়েট ভুলে গিয়ে পাওভাজি, ফুচকা, মোমো, বড়াপাও ইত্যাদি খাবার খেয়ে ফেলেন। শাহরুখ খান থেকে বরুণ ধাওয়ান সকলেই রয়েছেন এই তালিকায়।

কৃতী শ্যানন

কৃতী শ্যানন

'‌হিরোপন্তি'‌ অভিনেত্রী কৃতী শ্যানন নিজের দুর্দান্ত ফিগারের জন্য বি-টাউনে বেশ চর্চিত। অল্প সময়ে বলিউডে নিজের জায়গা করে নিলেও অভিনেত্রী কিন্তু খুবই সাধারণ জীবন-যাপন করে থাকেন। প্রতিদিন কঠোর শরীরচর্চা ও ডাযেট মেনে চললেও কৃতী কিন্তু চকোলেট খেতে খুবই ভালোবাসেন এবং চকোলেট দেখলে তিনি ডায়েট ভুলে যান।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন যে ফিটনেস ফ্রিকার তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। অভিনেত্রী যে মেপে খাওয়া দাওয়া করেন তা তাঁর সেক্সি অ্যাবস দেখলেই বোঝা যায়। কিন্তু কিছু স্ন্যাকসের প্রতি দীপিকার দুর্বলতা রয়েছে, যা তাঁর বাড়ি থেকে পাঠানো হয়। কলার চিপস ও চাকলি খেতে খুব ভালোবাসেন দীপিকা। তবে সেগুলি অবশ্যই বাড়িতে বানানো হতে হবে।

রণবীর কাপুর

রণবীর কাপুর

পাঞ্জাবী পরিবার থেকে আসায় রণবীর কাপুর সেভাবে খাওয়া-দাওয়া নিয়ে কঠোর না হলেও নিজের শরীরকে ঠিক রাখতে তেলজাতীয় ও মশলাদার কাবার এড়িয়েই চলেন। তবে মুম্বইয়ের বাসিন্দা হওয়াতে এই শহরের বিখ্যাত স্ট্রীট ফুড বড়া পাও খেতে ভালোবাসেন রণবীর কাপুর।

হৃত্ত্বিক রোশন

হৃত্ত্বিক রোশন

বলিউডের গ্রীক গড হৃত্ত্বিক রোশনের সুঠাম দেহের প্রেমে কে না পড়তে চাইবে। আর তাঁকে দেখে সকলেই মনে করবেন যে হৃত্ত্বিক আজেবাজে খাবার থেকে শতহাত দূরে থাকেন আর তাই এত সুন্দর ফিগার বজায় রাখতে পেরেছেন। যেমনটা ভাবছেন তেমনটা যদিও নয়, হৃত্ত্বিক সিঙ্গাড়ার প্রেমে পাগল এবং একবারে তিনি ১২টা সিঙ্গাড়া খেয়ে নিতে পারেন।

সোনম কাপুর

সোনম কাপুর

বলিউড ডিভা সোনম কাপুর তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সবসময়ই চর্চিত। ইন্ডিযান থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই সোনম কাপুরকে দারুণ গ্ল্যামারস লাগে। চকোলেটের প্রতি সোনম কাপুরের দুর্বলতা রয়েছে এটা হয়ত অনেকেই জানেন তবে তিনি পাওভাজি খেতে ভালোবাসেন তা হয়ত অনেকেরই জানা নেই।

সলমন খান

সলমন খান

বলিউডের সুপারস্টার সলমন খান বাড়িতে মা সলমার তৈরি বিরিয়ানি ও কাবাব খেতে ভালোবাসেন। এছাড়া মিষ্টির মধ্যে সলমনের খুব পছন্দ মোদক। গণেশ চতুর্থীতে তিনি মোদক না খেয়ে থাকতেই পারবেন না।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন শাহিদ কাপুর। শাহিদ নিরামিশাষী এবং চাইনিজ ও ইতালিয়ান কুইজিন খেতে ভালোবাসেন। তবে বর্ষার সময় আসলেই শাহিদের সিঙ্গারা এবং নানান ধরনের ভুজিয়া চাই, তিনি সেগুলি বৃষ্টির সঙ্গে আয়েশ করে উপভোগ করে থাকেন।

সোহা আলি খান

সোহা আলি খান

অভিনেত্রী সোহা আলি খান বড়া পাও খেতে খুব ভালোবাসেন। তাঁর কাছে বড়া পাও জীবনে কোনও বিশেষ ব্যক্তির অস্তিত্বের মতো। সোহাকে যে কোনও সময়ে বড়া পাও দিলে তিনি ভালোবেসে খেয়েও নেবেন।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বলিউডে ফিটনেস হিরোদের মধ্যে বরুণ ধাওয়ান অন্যতম। তিনি কিশোর বয়সে স্ট্রিট ফুডের ফ্যান ছিলেন। তবে এখনও সময় পেলেই বরুণ ধাওয়ান চিজ মশালা ধোসা ও তরমুজের জুস খেতে ভোলেন না।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফের তন্বী ফিগার দেখলে আপনার ইর্ষা হবে না এরকম হতেই পারে না। কড়া ডায়েট মেনে চললেও চিট ডে-এর দিন ক্যাটরিনা তাঁর প্রিয় খাবার পায়া ও কড়া করে পাও খেয়ে থাকেন।

শাহরুখ খান

শাহরুখ খান

খাদ্য রসিক বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত শাহরুখ খান। তবে নিজের কেরিয়ারের জন্য কড়া ডায়েটের মধ্যে থাকতে হয় তাঁকে। কিন্তু তিনি সাদা ধোসা বা মশালা ধোসা নারকেলের চাটনির সঙ্গে খেতে ভালোবাসেন।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ফুচকা বা গোলগাপ্পা খেতে দারুণ ভালোবাসেন। ছবির শুটিংয়ের সময় তিনি যেখানেই ফুচকা দেখেন সেখানেই খেতে শুরু করে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+