গায়নোকলজিস্টের চরিত্রে আয়ুষ্মান, কবে মুক্তি পাচ্ছে ‘‌ডক্টর জি’‌ দেখুন

বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। সিলভার স্ত্রিনে আয়ুষ্মানকে দেখতে সকলেই ভালোবাসেন। যবে থেকে অভিনেতার '‌ডক্টর জি'‌ সিনেমা ঘোষণা হয়েছে তবে থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে এই সিনেমা মুক্তি পাবে। অবশেষে আয়ুষ্মান ও রাকুল প্রীত সিং অভিনীত মেডিক্যাল ক্যাম্রাসের কমেডি-ড্রামা '‌ডক্টর জি'‌ কবে মুক্তি পাবে জানা গেল। আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান-রাকুলপ্রীত জুটির কমেডি ড্রামা '‌ডক্টর জি'‌। এই সিনেমায় প্রধান চরিত্রে শেফালি শাহকেও দেখা যাবে। আয়ুষ্মান তাঁর সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন।

কবে মুক্তি পাচ্ছে ‘‌ডক্টর জি’‌ দেখুন

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুভূতি কাশ্য়প ৷ আয়ুষ্মান নিজেই তাঁর ভক্তদের সঙ্গে এই ছবির মুক্তির দিনক্ষণ ভাগ করে নিয়েছেন। এই সিনেমায় আয়ুষ্মানকে মেডিক্যাল পড়ুয়ার ভূমিকায় দেখা যাবে। বলিউডে আয়ুষ্মান একাধিক ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করেছেন। তাঁর অভিনীত ছবি একাধারে যেমন কৌতুক রসের সৃষ্টি করে তেমনি সমাজের ওপর গভীর প্রভাবও ফেলে। এককথায় বলা চলে আয়ুষ্মান বহুমুখী প্রতিভার জন্যই জনপ্রিয়। ইনস্টাগ্রামে এই ছবির মুক্তির দিন ঘোষণা করে আয়ুষ্মান লিখেছেন, '‌জীবন আমার পুরো গুগলি, হতে চেয়েছিলাম অর্থপেডিক, হয়ে গেলাম ডক্টর জি ৷ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য় প্রস্তুত হন।'

এই ছবিতে প্রথমবার আয়ুষ্মানকে অভিনয় করতে দেখা যাবে একজন গায়নোকলজিস্টের চরিত্রে ৷ এই ছবির প্রথম পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা, যেখানে তাঁর জবরদস্ত মেডিক্যাল সফরের হাঙ্গামাকে তুলে ধরা হয়েছে। তবে ছবির গল্প নিয়ে খুব বেশি কিছু এখনও সামনে আনতে চাননি নির্মাতারা ৷ জানা গিয়েছে সামাজিক কমেডির মোড়কেই জীবনের কিছু সহজ গল্পকে তুলে ধরবে ছবি ৷ ছবিতে ডক্টর ফাতিমা দুগ্গালের চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিংহ এবং ডক্টর নন্দিনী ভাটিয়ার ভূমিকায় দেখা যাবে শেফালি শাহকে। শেফালি এর আগে তাঁর শেষ কাজ 'ডার্লিংস'-এও সকলের মন জয় করে নিয়েছিলেন ৷

গতবছর জুলাই মাসে এই ছবির শুটিং শুরু করেছিলেন নির্মাতারা ৷ এর আগে যখন ছবির প্রথম লুক প্রকাশিত হয়, জানানো হয়েছিল '‌ডক্টর জি'‌ পর্দায় আসবে এ বছরের জুন মাসে ৷ কিন্তু পরে এই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয় ৷ আপাতত আগামী মাসে আসতে চলেছে এই ছবি ৷ এছাড়াও দু'‌টো বড় ছবি রয়েছে আয়ুষ্মান খুরানার হাতে ৷ একদিকে যেমন আগামীতে তাঁকে দেখা যাবে '‌অ্যাকশন হিরো'‌ ছবিতে তেমনই আবার অনন্যার সঙ্গে তিনি জুটি বাঁধছেন '‌ড্রিম গার্ল ২'‌ ছবির জন্য় ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+