বারবার এখানেই ফিরে আসতে চান আলিয়া ভাট!‌ জানুন অভিনেত্রীর ড্রিম ডেস্টিনেশন কোথায়

বলিউডে এ-তালিকাভুক্ত অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাটের নাম শীর্ষেই রয়েছে। বলিউডে অসংখ্য প্রশংসা পাওয়ার পর এই অভিনেত্রী এখন পাড়ি জমিয়েছেন হলিউডেও। মুক্তির অপেক্ষায় রয়েছে '‌ব্রহ্মাস্ত্র'‌ ও '‌রকি অউর রানী কি প্রেম কাহানি'‌। এ বছর রণবীর কাপুরের সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন আর মা হওয়ার সুখবরও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। সব মিলিয়ে আলিয়া ভাটের ব্যক্তিগত ও পেশাদার জীবন ভালোই কাটছে।

আলিয়া ভাটের প্রিয় জায়গা

আলিয়া ভাটের প্রিয় জায়গা

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল তাঁদের ভক্ত-অনুগামীদের মধ্যে যে থাকবে এতে আর নতুন কথা কি। তাঁরা কি খেতে ভালোবাসেন, তাঁদের বন্ধু-বান্ধব, কোথায় ঘুরতে যাচ্ছেন ইত্যাদির সব খবর পেতে নেটিজেনরা তারকাদের সোশ্যাল মিডিয়া পেজে সারাক্ষণ নজর দিয়ে থাকেন। কথা হচ্ছে যখন আলিয়া ভাটকে নিয়ে তখন তাঁকে নিয়েও নেটিজেনদের মধ্যে কৌতুহল কম নেই। তিনি কী করছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন সব খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আসুন তবে জেনে নিই আলিয়া ভাটের প্রিয় গন্তব্যস্থান কোথায়।

মাসাই মারা প্রিয় জায়গা আলিয়ার

কাজ থেকে সময় পেলেই আলিয়া ভাট বেরিয়ে পড়েন ঘুরতে। নিজের বন্ধুদের সঙ্গে অথবা নিছকই তাঁর দিনি শাহিন ভাটকে নিয়েই অজানার উদ্দেশ্যে ঘুরে বেড়ান আলিয়া ভাট। বেশ কিছু বছর আগে আলিয়ার এক ভক্ত তাঁকে ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে তাঁর ড্রিম ডেস্টিনেশনের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে আলিয়া জানিয়েছিলেন যে মাসাই মারা তাঁর প্রিয় জায়গা, যেখানে তিনি সময় কাটাতে পছন্দ করবেন। আশ্চর্যের বিষয় এই যে রণবীর কাপুর আলিয়াকে প্রথম প্রেমের প্রস্তাব দেন এই মাসাই মারাতেই। হয়ত রণবীর কাপুরও জানতেন আলিয়ার প্রিয় জায়গা এই মাসাই মারা, যেখান থেকে শুরু হয় তাঁর ও রণবীরের প্রেম কাহিনী।

মাসাই মারার সৌন্দর্য

কেনিয়ার মাসাই মারা জঙ্গল বিশ্বের সুন্দরতম জায়গাগুলির মধ্যে অন্যতম। আফ্রিকার বন্যপ্রাণী সংরক্ষণের একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা। শুধু তাই নয়, আফ্রিকান চিতা, সিংহ, চিতাবাঘ সহ আরও বন্যপ্রাণীদের আশ্রয়স্থান। এই জায়গাটি সাভানা সমতলে গড়ে উঠেছে। আর এখানেই রণবীর কাপুর তাঁর সারপ্রাইজ প্রপোজাল তৈরি করেছিলেন আলিয়া ভাটের জন্য।

ইতালি থেকে দেশে ফিরেছেন

ইতালি থেকে দেশে ফিরেছেন

সম্প্রতি ইতালি থেকে বেবিমুন সেরে দেশে ফিরেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আলিয়া ভাট তাঁর হাতের সব কাজ শেষ করে এখন মাতৃত্বকালীন অবসরে রয়েছেন। তাঁর অভিনীত ও প্রথম প্রযোজনায় তৈরি '‌ডার্লিংস'‌ দারুণভাবে সফল হয়েছে নেটফ্লিক্সে। গার্হস্থ্য হিংসার ওপর তৈরি ডার্ক কমেডি এই সিনেমা প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+