চারবছর পর কামব্যাক আমির খানের, প্রথমদিনে ‘‌লাল সিং চাড্ডা’‌ বক্স অফিস কালেকশন কত?

অদ্বৈত চন্দন পরিচালিত ও আমির খান-করিনা কাপুর অভিনীত '‌লাল সিং চাড্ডা'‌ ওপেনিং ম্যাচে ভালো ফল করতে পারল না। বক্সঅফিস এই ছবির থেকে যতটা আশা করেছিল তা পুরোটাই ব্যর্থ। জানা গিয়েছে, লাল সিং চাড্ডা মুক্তি পাওয়ার পর তা ১১ থেকে ১১.‌৬০ কোটি সংগ্রহ করেছে, যা বক্সঅফিসে সবচেয়ে কম সংগ্রহ দিয়ে সূচনা বলে বিবেচনা করা হয়। জানা যাচ্ছে পিভিআর, আইনক্সের মতো মাল্টিপ্লেক্স চেন থেকে এসেছে ৬.২৫ কোটি টাকা। বাকি পাঁচ কোটি এসেছে দেশের অন্যন্য হলগুলি থেকে।

প্রথমদিনে ‘‌লাল সিং চাড্ডা’‌ বক্স অফিস কালেকশন কত?

তবে এতদিন বলিউডের ট্রেন্ড ছিল আমির খান, শাহরুখ খান, সলমন খানের সিনেমা মানেই ১০০ কোটির অঙ্ক। কিন্তু, ছবির ওপেনিং ডে কালেকশন ১০ কোটি হলে প্রথম সপ্তাহে মধ্যে ১০০ কোটির অঙ্কছুঁতে পারবে কিনা এই ছবি সেই নিয়ে সন্দিহান সিনেমা বিশেষজ্ঞরা। '‌লাল সিং চাড্ডা'‌ ছবির মুক্তির দিন অনেকেই আশা করেছিলেন যে এই সিনেমা ১০ কোটির গণ্ডী ছোঁবে, কিন্তু মাল্টিপ্লেক্সগুলিতে সন্ধ্যার পরই বোঝা গেল চিত্রটা অন্যরকম। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, '‌লাল সিং চাড্ডা'‌ ১৫ কোটির মাইলস্টোন ছোঁয়ার চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হয়নি। সপ্তাহান্তে এই ছবি মুক্তি পাওয়ায় এই সিনেমা এখনও ব্যবসা করার পূর্ণমাত্রায় সুযোগ পেয়েছে, তবে তা কতটা কাজে লাগাতে পারবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ছুটির আবহে মুক্তি পাওয়া লাল সিং চাড্ডা ও রক্ষা বন্ধন সিনেমার থেকে বক্সঅফিস ভালো ব্যবসার আশা করেছিল। লাল সিং চাড্ডা শুক্রবারেও সেভাবে ভালো ফল করতে পারেনি এবং শনিবারে কী ফল করবে সেদিকে তাকিয়ে সবাই। অন্যদিকে রবিবার ও সোমবার (‌স্বাধীনতা দিবস)‌ এই দু'‌দিন সময় রয়েছে লাল সিং চাড্ডার কাছে। তাই এই সিনেমা আদৌও কোনও ম্যাজিক দেখাতে পারবে কিনা সেদিকেই নজর রয়েছে সবার।
শেষ বড় বক্স অফিস ছিল কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ছবিটি। এরপর থেকে সেভাবে কোনও সিনেমা বক্সঅফিসে জমিয়ে কালেকশন করতে পারেনি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি '‌লাল সিং চাড্ডা'‌। অস্কারকজয়ী ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক আমিরের এই লাল সিং চাড্ডা নিয়ে শুরু থেকেই নানা বির্তক চলছিলই। এই ছবি বানাতে বহু বছর সময় লেগেছে আমিরের। অতিমারির জন্য বহুদিন বন্ধ ছিল এই ছবির শুটিং। অবশেষে সব ঝক্কি কাটিয়ে মুক্তি পেয়েছে এই লাল সিং চাড্ডা। তবে ২০২২ সালটা আমিরের জন্য ভালো সূচনা হল না তা প্রমাণ করল এই সিনেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+