(ছবি) কেআরকে-র কুরুচিকর টুইটের বন্যা অব্যাহত, টার্গেট সানি লিওনি-সোনম কাপুর!
কামাল আর খান। এই নামটি আর বিতর্ক একেবারে হরিহর আত্মা। কোনও বিতর্ক ছাড়া এই ব্যক্তির নাম শুনতে পাওয়া যাবে না। তবে, এই মহাপুরুষটি সবচেয়ে বেশি পরিচিত যে কারণে তা হল বলিউড তারকা মূলত অভিনেত্রীদের বিরুদ্ধে মানহানিকর, কুরুচিপূর্ণ, অশ্লীল এবং অবমাননাকর মন্তব্য করার জন্য। কথাতেই আছে, মানুষের স্বভাব কখনও বদলায় না। কেআরকে-ই বা বদলান কী করে। আবারও নিশানা করলেন বলিউডের দুই অভিনেত্রীকে। একজন সোনম কাপুর অন্যজন সানি লিওনি।
সম্প্রতি পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ হওয়ায় কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী সোনম কাপুর। তিনি টুইট করে বলেন, "যারা ভাবে কোনওকিছু নিষিদ্ধ করলে ভারতীয় চিন্তাধারায় তফাৎ আনা যাবে, সেই সব নির্বোধদের সবার আগে নিষিদ্ধ করা উচিত।"
আর তাতেই নিজের বিনোদনের রসদ খুঁজে পেলেন কেআরকে। তিনি সোনমকে পাল্টা টুইট করে বলেন, "তাহলে সোনম কাপুর পর্নোগ্রাফি নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে, এর মানে ও রোজ নীলছবি দেখে। সোনমজি-র জয় হোক!"
সোনমের পাশাপাশি প্রাক্তন নীলতারকা সানি লিওনিকে আক্রমণ করে তার একটি ছবি পোস্ট করে কেআরকে-র টুইট "পর্নোগ্রাফি নিষিদ্ধ করার জন্য আমি নরেন্দ্র মোদী জি এবং তাঁর সরকারকে ধন্যবাদ জানাই। এবার আমি সরকারের কাছে অনুরোধ করব পর্নতারকা সানি লিওনির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হোক।"
এখানেই শেষ নয়, কেআর কে আরও বলেন, "সরকার পর্নো সাইট নিষিদ্ধ করেছে কিন্তু সরকার লিওনির পর্নো ওয়েবসাইট SunnyLeone.com বন্ধ করেনি। এমন মজার ঘটনা ঘটে শুধু বিজেপি সরকারেই।"
এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিনেত্রীর বিরুদ্ধে কুরুচিকর টুইট করেছেন কেআরকে। তার কয়েকটি নমুনা দেওয়া হল নিচে।

কেআরকে-জ্যাকলিন
চলতি বছর জানুয়ারি মাসে জ্যাকলিনকে আক্রমণ করেন কেআরকে। টুইটে বলেন, "জ্যাকলিন : সলমন খানের সঙ্গে অভিনয় করার পর আমার হিন্দিটা অনেকটা উন্নত হয়েছে।
মিথ্যা কথা বলোনা সোনা...তোমার আরও অনেক কিছুই আছে যা উন্নত হয়েছে।"

কেআরকে-লিসা
মাইক্রোব্লগিং সাইটে একটি ছবি পোস্ট করেছিলেন লিসা। ছবিটিকে একটি বাস্কেট বল রিং ধরে ঝুলছেন লিসা। পরনে শর্টস। আর তা দেখে কেআরকে-র টুইট ছিল "লিসা আমার কী নিচে বসে তোমায় দেখা উচিত।" যদিও লিসা তার যোগ্য জবাবও দিয়েছিলেন।

কেআরকে-বিপাশা
জোড়ি ব্রেকার ছবিতে বিপাশা বিপাশা গানে যেখানে সবাই বিপাশার টোনড বডি-র প্রশংসায় পঞ্চমুখ, সেখানে, পেঁপের ছবি পোস্ট করে কেআরকে টুইট করেন, "এগুলো বিপাশা বিপাশা গানে বিপাশারটার মতোই বড়। বিশ্বাস করুন আমি পাগল হয়ে গিয়েছি যখন জোড়ি ব্রেকার ছবিতে বিপাশা গানে বিপাশা নিজের স্তনযুগল দোলাচ্ছিল।"

কেআরকে-মালাইকা
বলিউডের গ্ল্যামডল মালাইকা আড়োরাকে বৃদ্ধ মহিলা বলে কটাক্ষ করেছিলেন কেআরকে। টুইটে তিনি বলেন, "বৃদ্ধা মালাইকা আড়োরা খানের আইটেম সং আসছে, যেখানে নিজের সেরা দিয়েছিলেন হটনেট ও শরীরের ভাঁজ নিয়ে, এই নাচ দেখতে বেশ মজা লাগে।"

কেআরকে-সোনাক্ষী
সোনাক্ষীর জন্য কেআরকে টুইট করেছিলেন, "যদি মনে মনে করেন সোনাক্ষী সিনহা একজন বড় ভণ্ড তাহলে এটা রিটুইট করুন।"

কেআরকে-বীনা মালিক
তালিকায় রয়েছেন বীনা মালিকও। কেআরকে টুইট করে বলেন, "যারা ভারতকে ভালবাসে তাদের বীনা মালিককে কুকুরের মতো পেটানো উচিত এবং সরকারের কাছে আবেদন করা উচিত বীনা মালিককে ফেরত পাঠিয়ে দেওয়াক জন্য। ও দুটাকার মেয়েছেলে। এমএনএশ এবং শিবসেনা চায় না মোষ রাজ্যে থাকুক। কিন্তু তাদের বীনার সঙ্গে কোনও সমস্যা নেই। কেন? ওর ভারত ছাড়া উচিত। আমি এমএনএস এবং শিবসেনার কাছে অনুরোধ করব ওরা বীনা মালিকের বিরোধিতা করুক এবং তাকে ফেরত পাঠিয়ে দিক।"
এর পরে তিনি আরও বলেন, "আমাদের যখন পুনম পাণ্ডে, শারলিন চোপড়া, রাখি সাওয়ন্ত রয়েছে তখন আমাদের আর বীনা মালিকের কী প্রয়োজন?"












Click it and Unblock the Notifications