সুদূর মুম্বইতে জমিয়ে ভাইফোঁটা পালন কাজল–তানিশার, ছবি শেয়ার নেট দুনিয়ায়

বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল হিন্দি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করলেও তিনি কিন্তু একজন বাঙালি পরিবারের মেয়ে। আর দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার জমিয়ে ভাইফোঁটা উদযাপন করলেন কাজল ও তানিশা। কাজল ভাইফোঁটা পালন করলেন মা তনুজা, বোন তানিশা মুখোপাধ্যায় ও জ্ঞাতি ভাই-বোন সম্রাট মুখোপাধ্যায়, সুজয় মুখোপাধ্যায় ও শর্বাণী মুখোপাধ্যায়।

ভাইফোঁটা পালন কাজল–তানিশার

ভাইফোঁটার জমজমাটি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী। ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে কাজল উজ্জ্বল হলুদ রঙের কুর্তা সেট পরেছেন এবং তানিশা প্রিন্টেড শাড়িতে সেজেছেন। তানিশা তাঁর সাজের সঙ্গে নেকলেস ও ঝোলা কানের দুলও পরেছেন। তনুজা ভাইফোঁটা উপলক্ষ্যে প্রিন্টেড শাড়ি ও মুক্তোর সেট পরেছিলেন, তাঁকেও সুন্দরী লাগছিল। কাজল ও তানিশা দু'‌জনেই ভাইফোঁটার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তানিশা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তাতে ক্যাপশন দেন, '‌আজকে মনে হয় বাবা ভাইফোঁটার পরিকল্পনা করেছে!‌ প্রথমবার আমার ভাই-বোনেরা ভাইফোঁটায় আমার বাড়ি এসেছে। নয়তো সবসময় আমার বোনেরাই এই ভাইফোঁটার প্ল্যান বানায়। তাই আজকের জন্য ধন্যবাদ।'‌

ভিডিওতে দেখা গিয়েছে, তানিশা, কাজল ও শর্বানী তাঁদের দুই ভাইকে ফোঁটা দেন এবং মিষ্টিমুখ করান। এরপর দারুণ আনন্দ করেন তাঁরা। মুম্বইতে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো খুবই জনপ্রিয় আর এই পুজোর চারদিনই তানিশা-কাজল-শর্বাণীদের দেখা যায় পুজোর একাধিক কাজ করতে। তনুজাও উপস্থিত থাকেন পুজোতে। এ বছরও তার ব্যতিক্রম হল না। কাজল ও তাঁর ছেলেকে দেখা গেল ভোগ বিতরণ করতে। মঙ্গলবার কাজ তাঁর সোশ্যাল মিডিয়ায় স্বামী অজয় দেবগণ ও কন্যা নায়সা ও পুত্র যুগের সঙ্গে দিওয়ালি উদযাপনের কিছু ঝলক শেয়ার করেন। মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও তাঁর লুকস দিয়ে সকলের চোখ আকর্ষণ করেছিলেন কাজল।

কাজের দিক দিয়ে কাজলকে শেষবারের মতো দেখা গিয়েছিল ত্রিভঙ্গ-তে। পরবর্তীকালে কাজল অভিনয় করবেন রেভতীর সলাম ভেঙ্কি-তে, যা ৯ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে, যেখানে এক মহিলাকে তাঁর জীবনের বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এছাড়াও কাজলের হাতে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের সিরিজ দ্য গুড ওয়াইফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+