প্রাক্তন প্রেমিক ইশান খট্টরকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন জাহ্নবী কাপুর
'ধড়ক' ছবি দিয়ে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর বলিউডে আত্মপ্রকাশ করেন। করণ জোহরের এই সিনেমা এই দুই তারকাকে কাছাকাছি এনেছিল। 'ধড়ক' সিনেমা সেভাবে বক্স অফিসে জায়গা করে নিতে না পারলেও ইশান-জাহ্নবীর প্রেম টক অফ দ্য টাউন হয়ে ওঠে। সাল ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানা হয়। কারণ ইশানের জীবনে তখন অনন্যা পান্ডে। অনন্যা কাছাকাছি আসার পর জাহ্নবীর সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে। তবে ইশানের সঙ্গে যে সেই কারণে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়। জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর সঙ্গে ইশানের আন্তরিকতার সম্পর্ক রয়েছে।

জাহ্নবীর সঙ্গে কি এখনও ইশানের যোগাযোগ রয়েছে? এর জবাবে অভিনেত্রী জানান যে আগের মতো রোজ কথা না হলেও ইশানের সঙ্গে যখনই দেখা হয় তখনই তাঁরা একটা উষ্ণতা অনুভব করেন। আহ্নবী বলেন, 'আমার মনে হয় আমরা দু'জনেই এখন বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমাদের যখনই দেখা হয় তখনই একটা উষ্ণতা অনুভব করি আমরা। যুগ যুগ জিও সিনেমার রঙ্গসারি গানটা আমাদের প্রথম সিনেমা ধড়ক-এ ব্যবহার হওয়ার কথা ছিল। আমরা যখনই মনতাজ শুট করতাম এটা বাজত।' জাহ্নবী আরও জানান 'যুগ যুগ জিও' সিনেমার 'রঙ্গসারি' গানটা যখনই মুক্তি পেল তখনই দুজন দুজনকে মেসেজও করেছিলাম। এবং এটাই বলেছিলাম দেখেছ গানটা। আসলে এই গানটা সবসময়েই তাঁদের খুব কাছের ছিল।
বলিউডে শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একটু সময় পেলেই এদিক-ওদিকে বেড়িয়ে পড়েন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেই যেন ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েন প্রকৃতির কোলে। কখনও সোলো ট্রিপ, তো কখনও আবার বন্ধু কিংবা ফ্যামিলির সঙ্গে ঘুরতে চলে যান জাহ্নবী কাপুর। ইশান খট্টরের সঙ্গে অবশ্য অনন্যা পাণ্ডেরও ব্রেক আপ হয়ে গিয়েছে। জাহ্নবীর মতো এখন ইশানও সিঙ্গল। তবে আবার এই দুই প্রাক্তন এক হবেন কিনা তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications