ফ্রিজারে আটকে জাহ্নবী কাপুর, প্রচণ্ড ঠাণ্ডায় বাঁচাপ লড়াই, মুক্তি পেল ‘মিলি’র ট্রেলার
মুক্তি পেল জাহ্নবী কাপুর অভিনীত থ্রিলার ফিল্ম মিলি-র ট্রেলার। ম্যাথুকুট্টি জেভিয়ার পরিচালিত এই ছবিতে নায়িকার বিপরীতে রয়েছেন অভিনেতা সানি কৌশল।জাহ্নবীর বাবার চরিত্রে দেখা যাবে মনোজ পাহওয়াকে। মালায়লম ছবি হেলেন অবলম্বনে মিলি তৈরি করেছেন প্রযোজক বনি কাপুর। ৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে মিলি।

ট্রেলারের প্রথমেই জাহ্নবী কাপুর জানান যে তাঁর নাম মিলি নাদিয়াল এবং তিনি বাবার সঙ্গে থাকেন। বিএস সি নার্সিং গ্র্যাজুয়েট মিলি। তাঁর চোখে স্বপ্ন বিদেশে গিয়ে চাকরি করবে। কিন্তু পরের দৃশ্যেই দেখা যাচ্ছে, মিলি একটি রেস্তোরাঁর কাউন্টারে অর্ডার নিচ্ছে। প্লট পরিবর্তন হতেই মিলিকে একটি ফ্রিজের ঘরে আটকা থাকতে দেখা যায়। সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে জাহ্নবী। প্রাণপণে সেখান থেকে বেরনোর চেষ্টা চালাচ্ছে। ঘরের তাপমাত্রা আরও নিচে নেমে যায় এবং মিলির অবস্থা আরও খারাপ হতে শুরু করে। পরিবারের সকলে মিলির চিন্তায় পুলিশের দ্বারস্থ হয়। এদিকে ঠান্ডা থেকে আত্মরক্ষা করতে নিজেকে টেপ দিয়ে মুড়ে ফেলেন নায়িকা। অবশেষে দেখা যায় সে ক্লান্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে একটি ফ্রিজারে বন্দি মিলি। প্রবল ঠান্ডায় মুষড়ে পড়েছে। নার্সিং ট্রেনিংয়ের স্বপ্ন দেখা মিলি কেন রেস্তোরাঁয় কাজ করছেন আর কীভাবে তিনি ফ্রিজারে আটকে পড়েন তার উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে।
এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে। গুড লাক জেরির পর ফের ভিন্ন চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে যে ভালোবাসেন অভিনেত্রী তা একেবারেই স্পষ্ট। আর এই সিনেমাতেও যে জাহ্নবী একেবারে আলাদা ধরনের চরিত্রে অভিনয় করবেন তা খুব স্পষ্ট।
বাবা বনি কাপুরের প্রযোজনায় জাহ্নবী প্রথমবার অভিনয় করতে চলেছেন। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। এছাড়াও জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের বাওয়ালও মুক্তি পাবে শীঘ্রই। এছাড়া জাহ্নবী কাপুর এখন শুটিং করছেন মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে, যেখানে রাজকুমার রাওকে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications