২০০ কোটি আর্থিক প্রতারণা মামলায় দিল্লির পাতিয়ালা আদালত তলব করল জ্যাকলিনকে

দিল্লি পাতিয়ালা কোর্টের পক্ষ থেকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে সমন পাঠানো হয়েছে এবং ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলার সঙ্গে জড়িত থাকার জন্য জ্যাকলিনকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জ্যাকলিনের নাম জড়ায় কনম্যান সুকেশ চন্দ্রশেখরের প্রতারণা মামলার সঙ্গে। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইতিমধ্যেই অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নাম তালিকাভুক্ত করেছে।

দিল্লির পাতিয়ালা আদালত তলব করল জ্যাকলিনকে

অভিনেত্রীকে আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পাতিয়ালা আদালতে খসড়া চার্জশিট পেশ করা হয়েছে এবং সেই অনুযায়ী আগামী মাসে জ্যাকলিনকে আদালতে উপস্থিত থাকতে হবে। অভিনেত্রী কনম্যান সুকেশ চন্দ্রশেখরের আর্থিক প্রতারণা ও অর্থ নয়ছয় মামলার সঙ্গে জড়িত রয়েছে। গত ১৭ অগাস্ট ইডি অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন ও সুকেশের দু'‌টি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর গুজব রটে যায় যে তাঁরা ডেট করছেন। এর আগে ইডি অভিযোগ তোলে যে প্রাক্তন ফর্টিস হেলথকেয়ার প্রোমোটার শিবিন্দর মোহনের সিংয়ের স্ত্রী অদিতি সিং সহ বেশ কিছু হাই-প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে জ্যাকলিনকে দামী উপহার দিত সুকেশ। এই মামলার জন্য জ্যাকলিনকে একাধিকবার ইডির প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। জুন মাসে শেষবারের মতো জ্যাকলিন ইডির কাছে তাঁর বয়ান রেকর্ড করান। গত এপ্রিলেই ইডি জ্যাকলিনের থেকে ১৫ লক্ষ নগদ সহ ৭.‌২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে পিএমএলএ-এর অন্তর্গত। ইডি এই টাকাগুলিকে অপরাধের টাকা বলে অ্যাখা দেয়।

জ্যাকলিনের আইনজীবী অভিনেত্রীর তরফ থেকে জানিয়েছিলেন যে ফিক্সড ডিপোজিটের টাকা অভিনেত্রীর নিজের অর্থ এবং সুকেশ তাঁকে উপহার দিয়েছে এমন নয়। জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত প্যাটেল দাবি করেছেন, জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার, তাঁকে ফাঁসানো হয়েছে।

এই মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে পড়ায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট দেন। যেখানে তিনি নিজেকেই প্রিয় বলে উল্লেখ করে লিখেছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে তিনি এই বিষয় নিয়ে এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+