(ছবি) ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ এবার বলিউড মাতাতে তৈরি!
গত দশ বছরে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। নিজের রূপে তিনি মাত করেছেন তামাম দুনিয়াকে। ২০০৩ সালে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। প্রথম সিনেমা 'বুম' বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়। [এই সুন্দরী কন্যা এক বলিউড অভিনেত্রীর বোন]
এরপরে ২০০৫ সালে সলমনের সঙ্গে জুটি বেঁধে তিনি 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া'-ছবিতে অভিনয় করেন ক্যাট। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি এই সুন্দরী অভিনেত্রীকে। গত একদশকে তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। [শরীরী আবেদনে সকলকে মাত 'সলমনের প্রেমিকা' লুলিয়ার!]

ক্যাটরিনারা এক ভাই ও ছয় বোন। এদের মধ্যেই একজন হলেন ইসাবেল। হংকংয়ে জন্মানো ইসাবেলও ক্যাটরিনার মতোই মাত্র ১৪ বছর বয়স থেকে মডেলিং করছেন। এখন তিনি একজন প্রতিষ্ঠিত মডেল। ঠিক যেমন আগে ছিলেন ক্যাটরিনা। [মধ্য একচল্লিশেও ফটোশ্যুটে ছক্কা হাঁকালেন মোহময়ী কাজল]
এর পাশাপাশি নিউ ইয়র্কের সেই ফিল্ম ইনস্টিটিউটেও পড়াশোনা করেছেন তিনি যেখানে ছাত্র ছিলেন রণবীর কাপুর। ফলে বলিউডে কেরিয়ার শুরু করা ইসাবেলের জন্য শুধু সময়ের অপেক্ষা। অপাতত অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করছেন ইসাবেল। বড়পর্দায় নাম লেখালেন বলে। একঝলকে দেখে নিন ক্যাটরিনা বেশি সুন্দর নাকি তাঁর বোন ইসাবেলের জাদুতে বেশি মাতবে দর্শক। [নার্গিস ফকরির বিকিনি অবতার ভাইরাল স্যোশাল মিডিয়ায়]












Click it and Unblock the Notifications