(ছবি) মাহিরা খানের এই আবেদনেই কি মাত শাহরুখ খান!
এবছরের অন্যতম চর্চিত সিনেমা হতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা 'রইস'। আর এই সিনেমা দিয়েই টিনসেলটাউনে এন্ট্রি নিতে চলেছেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। [রইসের শুটিংয়ের অদেখা ছবির কোলাজ]
ভিডিও জকি হিসাবে পাকিস্তানে কেরিয়ার শুরু করা মাহিরার এটাই প্রথম বলিউড ছবি। আর তাও একেবারে বাদশার সঙ্গে। ফলে সারা দুনিয়ার নজর গিয়ে পড়েছে তাঁর উপরে। [শ্রীদেবী কন্যা জাহ্নবী বোল্ড লুক!]

মাহিরা অভিনীত পাকিস্তানি সিরিয়ালগুলির মধ্যে অন্যতম 'হামসফর' সেদেশে খুব জনপ্রিয় হয়েছিল। সেখানে তার সহ অভিনেতা ছিলেন ফাওয়াদ খান। যিনি ইতিমধ্যেই বলিউডে এন্ট্রি করে ফেলেছেন। এবার পালা মাহিরার। [ফ্যানের শ্যুটিংয়ে নেচে-কুঁদে মাত কিং খানের]
মাহিরা রূপ-গুণে পাকিস্তান মাতানোর পরে এবার পালা বলিউড মাতানোর। তাঁর অভিনয় কেমন তা সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে। তার আগে দেখে নিন ইনস্টাগ্রামে শেয়ার করা মাহিরার কিছু এক্সক্লুসিভ লুক। এই লুকেই কি মাত হলেন কিং খান ও সিনেমার পরিচালক-প্রযোজকেরা? উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন। [বলিউড তারকাদের এই ছবিগুলি আগে খেয়াল করেছেন কি?]


























Click it and Unblock the Notifications