ভারতের ১ নম্বর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, মাত দিলেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে
বলিউডের অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোনের ক্যারিশমা, তাঁর ব্যক্তিত্ব ও সৌন্দর্য তাঁকে সকলের চেয়ে আলাদা জায়গায় নিয়ে গিয়েছে। বলিউড দুনিয়ায় পা রাখা মাত্রই দীপিকা পাড়ুকোন বুঝিয়ে দিয়েছিলেন তিনি তাঁর অভিনয়ের জোরে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা দখল করবেন। অভিনেত্রী তা প্রমাণও করেছেন। এর পাশাপাশি দীপিকার ফ্যাশনিস্তা যে অন্য পর্যায়ের তা নতুন করে বলার প্রয়োজন নেই। ওম শান্তি ওম সিনেমায় আত্মপ্রকাশের পর দীপিকার হলিউডে এক্সএক্সএক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ দিয়ে হলিউডি সফর তাঁর কেরিয়ারকে উচ্চতলে নিয়ে গিয়েছে।

ছপাক-এর মতো অ্যাসিড ভিক্টিমের চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ হোক বা কান চলচ্চিত্র উৎসবে বিচারকের ভূমিকা, দীপিকা সবেতেই নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন। তাঁর টোল পরা হাসি দিয়েই বি-টাউন ডিভা ইন্ডাস্ট্রি ও সার্ভে এবং পোলও সামলে চলেছেন স্বচ্ছন্দে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী আবারও ভারতীয় সিনেমায় এক নম্বর হিরোইনের পদ ছিনিয়ে নিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকার পরে রয়েছে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট। এই পোলে 'গহরাইয়া' অভিনেত্রী পেয়েছেন ২১ শতাংশ ভোট এবং অন্যান অভিনেত্রীদের ঝুলিতে রয়েছে ৯ শতাংশ বা তার কম ভোট। ওই একই সমীক্ষায় ওটিটি স্টার (পুরুষ) হিসাবে ভারতে এক নম্বর অভিনেতা হয়েছেন মনোজ বাজপেয়ী এবং এক নম্বর ওটিটি তারকা (মহিলা) হিসাবে হয়েছেন সুস্মিতা সেন।
কাজের দিক থেকে দীপিকা পাড়ুকোনকে শেষবারের মতো দেখা গিয়েছিল 'গেহরাইয়া'তে, যেখানে অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ছিলেন। এই সিনেমটা শকুন বাত্র পরিচালিত। এছাড়াও দীপিকার ঝুলিতে রয়েছে 'পাঠান', যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও হৃত্ত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার'-এ দেখা যাবে অভিনেত্রীকে। নাগ অশ্বিণের সঙ্গে বড় ধরনের প্যান-ইন্ডিয়া প্রজেক্টও রয়েছে ঝুলিতে। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন। তাঁদের মাঝে মাঝেই একসঙ্গে বিভিন্ন ইভেন্টে দেখা যায়। সম্প্রতি রণবীর ও দীপিকা মণীশ মালহোত্রার ফ্যাশন র্যাম্পে হেঁটে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications