১৫ বছরের দাম্পত্যে তিক্ততা, যাঁর জন্য রিনার সঙ্গে বিচ্ছেদ সেই কিরনের সঙ্গে কেমন ছিল আমিরের সম্পর্ক

১৫ বছরের দাম্পত্যে তিক্ততা, যাঁর জন্য রিনার সঙ্গে বিচ্ছেদ সেই কিরনের সঙ্গে কেমন ছিল আমিরের সম্পর্ক

সম্পর্কের ভাঙা গড়ার মধ্যেই কিরনের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খান। ১৫ বছর কিরনের সঙ্গে ঘর করার পরেও কোথায় ফাটল ধরল যে শেষ পর্যন্ত দুজনেইআলাদা হওয়ার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সন্তানের বন্ধনও তাঁদের এক করে রাখতে পারল না। যেটানে প্রথম স্ত্রী রিনাকে ছেড়ে কিরণের সঙ্গে ঘর বেঁধেছিলেন আমির সেই টানের সুতো কোথায় ছিঁড়ল।

কিরনের সঙ্গে প্রেম

কিরনের সঙ্গে প্রেম

কেরিয়ার তখন মধ্য গগনে আমিরের। একের পর এক হিট কমার্শিয়াল ছবি। তার মাঝেই জমে উঠেছিল কিরনের সঙ্গে প্রেম। কিরন তখন লাগান ছবির সহকারি ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন কিরন। সেই শ্যুটিংয়ের সেট থেকেই কিরনের প্রেমে পড়েন আমির। সম্পর্ক ক্রমশ গভীর হয় । ২০০৫ সালে কিরনকে বিয়ে করেন আমির। তাঁদের প্রথম সন্তান আজাদের জন্ম হয় ২০১৫ সালে।

কিরনের সঙ্গে সম্পর্কের তিক্ততা

কিরনের সঙ্গে সম্পর্কের তিক্ততা

কিরনের সঙ্গে ১৫ বছর সংসার করেছেন আমির। প্রায় ততদিনই যতদিন রিনার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। রিনা আমিরের প্রথম স্ত্রী। রিনার সঙ্গে বিচ্ছেদের পরেই কিরনের সঙ্গে প্রেম। যদিও সেসময় রিনার সঙ্গে বিবাহিত ছিলেন আমির। বিয়ের পরেও কিরনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেেছন আমির খান। কিন্তু গত কয়েক মাস ধরেই তাঁদের দাম্পত্যে তিক্ততাক কাঁটা দেখা দেয়। সেটা নিয়ে বলিউডে চরম জল্পনা শুরু হয়েছিল। অনেক দিন কোনও অনুষ্ঠানে আমিরের সঙ্গে কিরনকে দেখা যায়নি। আমির নিজেই কমপার্টিতে যান।

কিরনের সঙ্গে বিচ্ছেদ

কিরনের সঙ্গে বিচ্ছেদ

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে কিরনের সঙ্গে সম্পর্কের অবসান ঘোষণা করলেন আমির। নিজে বিবৃতি দিয়ে জানিয়েছেন কিরনের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য তিনি শেষ করলেন। তাঁরা পৃথক ভাবে নতুন জীবন শুরু করতে চলেছেন। তবে সন্তান আজাদের প্রতি তাঁরা সমসময় দায়বদ্ধ থাকবেন। এবং সন্তানের দেখাশোনা করবেন। এমনকী কিরনের সঙ্গে পানি ফাউন্ডেশনেও কাজ করবেন আমির জানিয়েছেন।

 রিনার সঙ্গে বিচ্ছেন

রিনার সঙ্গে বিচ্ছেন

আমিরের সম্পর্কের টানা পোড়েন নতুন নয়। মাঝে এক ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে আমিররে প্রেমের গল্প শোনা গিয়েছিল। যদিও আমির নিজে সেকথা অস্বীকার করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছিলেন আমির। সেই প্রেমের গল্প বলিউডে চর্চার বিষয় ছিল। রক্তদিয়ে আমির চিঠি লিখেছিলেন রিনাকে। কিন্তু তাতে আমিরের প্রতি আকৃষ্ট হননি রিনা। উল্টে রেগে গিয়েছিলেন। পরে আমিরও বুঝতে পেরেছিলেন সেটা তিনি ঠিক কাজ করেননি। একেবারে পরিবারের অমতে গিয়েই রিনা দত্তকে ইলোপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছিলেন আমির। ১৬ বছরের সম্পর্ক দুই সন্তানের পিতা আমির যখন রিনার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ভিষণ ভাবে ভেঙে পড়েছিলেন রিনা। আমির রিনার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেও পানি ফাউন্ডেশনে রিনার অংশিদারিত্ব বজায় রেখেছেন। এমনকী এখনও রিনার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+