সমাজের কঠিন বাস্তবকে তুলে ধরবেন দুই নারী, প্রকাশ্যে ‘‌বোধন’‌–এর ট্রেলার

কিছুদিন আগেই হইচই ষষ্ঠ বছরে পা দেওয়ার উপলক্ষ্যে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য সিরিজ হল দিতিপ্রিয়া রায় ও সন্দীপ্তা সেনের '‌বোধন'‌। যার ট্রেলার প্রকাশ্যে এল মহালয়ার দিন। এই ট্রেলারের পরতে পরতে রয়েছে দুই নারীর উঠে দাঁড়ানোর গল্প।

প্রকাশ্যে ‘‌বোধন’‌–এর ট্রেলার

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে রানী রাসমণি ও মা সারদা একসঙ্গে ওয়েব সিরিজে আসতে চলেছেন। সেই গুঞ্জন এবার সত্যিতে পরিণত হল '‌বোধন'‌-এর মাধ্যমে। এক কলেজ ছাত্রার ধর্ষণ ও এক শিক্ষিকার তাঁর হয়ে লড়াইয়ের গল্প বলবে '‌বোধন'‌। এই ট্রেলারের মাধ্যমে দেখানো হয়েছে এক ধর্ষিতাকে সমাজ-আইন সহ কত জায়গায় একাধিক প্রশ্নের মুখে দাঁড়াতে হয়। '‌বোধন'‌ সেই স্টিরিওটাইপ মানসিকতাকে ভেঙে দিতে চায়।

এই গল্পটিতে সন্দীপ্তার চরিত্রের নাম হচ্ছে রাকা। পেশায় সে প্রফেসর। যেখানে রাকা নিজে একসময় পড়েছে সেখানে আবার সে প্রফেসর হয়ে ফিরে আসে। সেখানে তাঁর দেখা হয় শিঞ্জিনির সঙ্গে। শিঞ্জিনির চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। এই ট্রেলারে সন্দীপ্তাকে এক জায়গায় বলতে শোনা যায় যে তিনি একজন সাধারণ নারী, যিনি বেশ বিপদজ্জনক। এখানে যে শুধুই দুই নারীর জীবনের নানান ওঠাপড়ার গল্প দেখা যাবে তা নয়, গোটা সমাজের জন্য একটা বার্তা দেওয়া হবে এই ওয়েব সিরিজের মাধ্যমে।

বহুদিন পর আবারও দিতিপ্রিয়া-সন্দীপ্তাকে একসঙ্গে দেখা যাবে। তাঁরা দুজনেই যদিও রানী রাসমণি সিরিয়ালে অভিনয় করেছিলেন তবে কখনও একসঙ্গে স্ক্রিন ভাগ করেননি। বহুবছর আগে সন্দীপ্তা সেন অভিনীত প্রথম ধারাবাহিকে দিতিপ্রিয়া ছিলেন। তবে তখন তিনি নেহাতই ছোট। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য, বোধন শব্দটির মধ্যে কেমন যেন একটা পুজোর গন্ধ লুকিয়ে থাকে। শব্দটা শুনলেই পুজোর কথা মনে পড়ে যায়। সেই ভাবনাটাকেও এই ওয়েব সিরিজে রাখা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর স্ট্রিমিং হবে এই বোধন হইচইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+