বিগ বস ৯ : বাকি প্রতিযোগীদের সম্পর্কে কী মন্তব্য নয়া 'ওয়াইল্ড কার্ড এন্ট্রি' কনওয়ালজিৎ সিংয়ের
শুক্রবার রাতেই বিগ বসের বাড়িতে নয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে পা রেখেছেন ফ্যাশন ডিজাইনার কনওয়ালজিৎ সিং। গুচ্ছ গুচ্ছ ডিজাইনাপ পোশাক ও অ্যাক্সেসারিজ নিয়ে সবাইকে চমকে দিয়ে বাড়িতে ঢুকেছেন কনওয়াল। বাড়িতে খুব শান্তভাবে থাকতে এসেছেন তা যে মোটেই নয়, তা কিন্তু তাঁর চোখে মুখে স্পষ্ট।
বিগ বসের বাড়িতে ঢোকার আগে নিজের পরিকল্পনা, অন্যান্য প্রতিযোগীদের সম্পর্কে তার ব্যাখ্যা, ভাল লাগা খারাপ লাগা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন কানওয়ালজিৎ। তিনি জানিয়েছেন, বিগ বস প্রথম সিজন থেকে তিনি এই অনুষ্ঠানটি দেখছেন। "যখনই বিগ বস দেখতাম তখনই মনে হতো কবে বিগ বসের বাড়ি গিয়ে আমি সবাইকে বিনোদন করব। এখন সুযোগ এসেছে। ৯ নম্বরটা আমার জন্য খুব ভাল। আর তাই আমি সিজন ৯-এই এসেছি।"
আসুন দেখে নেওয়া যাক বিগ বসের অন্যান্য প্রতিযোগী ও সলমন খানকে নিয়ে কি কি বলেছেন কনওয়ালজিৎ।

কনওয়ালজিতের বিদ্রুপ
বিগ বসের বাড়িতে ঢোকার আগে নিজের পরিকল্পনা, অন্যান্য প্রতিযোগীদের সম্পর্কে তার ব্যাখ্যা, ভাল লাগা খারাপ লাগা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন কানওয়ালজিৎ। তিনি জানিয়েছেন, বিগ বস প্রথম সিজন থেকে তিনি এই অনুষ্ঠানটি দেখছেন। "যখনই বিগ বস দেখতাম তখনই মনে হতো কবে বিগ বসের বাড়ি গিয়ে আমি সবাইকে বিনোদন করব। এখন সুযোগ এসেছে। ৯ নম্বরটা আমার জন্য খুব ভাল। আর তাই আমি সিজন ৯-এই এসেছি।"
আসুন দেখে নেওয়া যাক বিগ বসের অন্যান্য প্রতিযোগী ও সলমন খানকে নিয়ে কি কি বলেছেন কনওয়ালজিৎ।

মান্দনা করিমি
আমার প্রথম পছন্দ মন্দনা। আমি ওকে ভালবাসি কারণ ও অনেকটা আমারই মতো স্বভাবের, স্পষ্টবক্তা। আমি আমার মতো লোককে পছন্দ করি, বাকিদের হাত দেখিয়ে টাটা করে দিই। আর সবচেয়ে ভাল ওকে নিজেকে নিয়ে একেবারে ভয় পায়না।

রসেল রাও
রসেল আমার কাছে বড় চমক। প্রথমে দেখে মনে হয়েছিল, নিজের বয়ফ্রেন্ড ছাড়া ও কিছুই করতে পারে না। কিন্তু যখন ঋষভ বাড়িতে ঢুকল যেভাবে ও নিজের জন্য ঋষভের সামনে দাঁড়াল, নিজের কথা বলল, মর্যাদার সঙ্গে ঋষভকে জবাব দিল আমার খুব ভাল লেগেছে। ও আভিজাত্যপূর্ণ।

রিমি সেন
আমি রিমিকে মেরে ফেলব। ও এত হতাশানক প্রতিযোগী কি আর বলব। ওর বিষয়ে বলতে চাই তুমি চুক্তিবদ্ধ হয়েছ অনুষ্ঠানের সঙ্গে টাকা পেয়েছ, তাও এরকম অসহ্য নাটক করে চলেছ? তার উপরে আবার দর্শকদেরও এই করে দেব ওই করে দেব বলে হুমকি দিচ্ছে? আরে এই দর্শকরাই তো তোমাকে এখানে এনেছে। ও আসলে একটা মুখোশ পড়ে আছে। প্রত্যেক সপ্তাহে সুরক্ষিত হওয়ার পর মুখে অখুশি বলছে কিন্তু মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে আমি নিশ্চিত।
ও কোথায় যাবে? কে ওকে কিনবে? নিজেকে আবার বিক্রি করতে হলে ওকে তো বোটোক্স করাতে হবে। ও যেতে চায় না, কারণ জানে, চলে গেলে টাকা ফেরত দিতে হবে।

দিগাঙ্গনা
ও বাচ্চা মেয়ে। এই অনুষ্ঠানের জন্য নয়। দেখে মনে হচ্ছে ওর মা-বাবা জোর করে পাঠিয়েছে, 'যা মা কিছু পয়সা কামিয়ে এসে' গোছের। ও হচ্ছে শিশু শ্রমিকের উদাহরণ। ওর গলা শুনলে মনে হয়, দয়া করে এই কুকুরটাকে বাঁধো কেউ। বড্ড ঘেউ ঘেউ করছে।

প্রিন্স নরুলা
প্রিন্স একটা ছাগলছানা। আমি আমার জাদুকাঠি ওর গায়ে লাগিয়ে দেব। ওর পেশী আমায় আকর্ষণ করে না। ও আমার জন্য একটা শিশুমাত্র।

সুয়াশ রাই
ও তো মীনা কুমারী। গার্লফ্রেন্ডের জন্যও কাঁদে, নিজের জন্যও কাঁদে। কেউ কাঁদতে না পারলেই ও কাঁদে।

কিশ্বর মার্চেন্ট
এই বাড়িতে একমাত্র কিশ্বরকেই আমি আগে থেকে চিনি, বাকি কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। ও বাস্তব জীবনেও যেমন এখানেও ঠিক তেমন। ও অন্তত অভিনয় বা অতিকীয় কিছু করছে না। ও এভাবেই জোরে কথা বলে, হঠ করে রেগে যায়, আসলে ও এভাবেই বড় হয়েছে। কিন্তু আমার মনে হয় অন্যদের জন্য কখনও কখনও নিজেকে একটি বদলাতে হয়।

অমন বর্মা
আমি অমনকে একেবারে পছন্দ করি না। ও কিছু করে না এবাড়িতে। আমি যদি ওর সঙ্গে বন্ধু হয়ে যাই এবাড়িতে আমি নিজে অবাক হয়ে যাব। পুরনো একটা ঘটনা আছে সেটাও ওকে মনে করাতে চাই।

সলমন খান
অনেকে বলে সলমন পক্ষপাতিত্ব করে । আমার মনে হয় না। ও যেটা দেখছে যেটা মনে হচ্ছে সেটাই বলছে। কারণ, ও আমার আর মন্দানার মতোই স্পষ্টবক্তা।












Click it and Unblock the Notifications