এবার শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আসছেন লাল্টু মণ্ডল!‌ প্রকাশ্যে ‘‌হামি ২’‌–এর টিজার

মজার খোরাক নিয়ে আবার ফিরছেন সকলের পরিচিত লাল্টু দা। চলতি বছরের ফ্রেন্ডশিপ ডে-এর দিনই সামনে এসেছিল '‌হামি ২'‌-এর পোস্টার। এবার উৎসবের মরশুম চলাকালীন পঞ্চমীর দিনই প্রকাশ্যে এই সিনেমার টিজার। আর টিজার দেখেই মানুষ যখন হেসে কুটোপাটি খাচ্ছেন তাহলে ভাবুন সিনেমা মুক্তির পর তো দর্শকদের হাসতে হাসতে চোখে জল চলে আসবে।

প্রকাশ্যে ‘‌হামি ২’‌–এর টিজার

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় এর আগে '‌রামধনু'‌ সিনেমায় দেখা গিয়েছিল লাল্টু বিশ্বাসকে, যিনি ওষুধের দোকানের মালিক ছিলেন। এরপর 'হামি ২'-এ লাল্টু বাবুকে দেখা যাবে নতুন পদবী এবং নতুন পেশায়। টিজারে দেখা যাবে, আগের দুই সিনেমার পুরনো লাল্টু বাবুকে। এরপর দেখা যায় নতুন লাল্টুবাবুকে। লাল্টু মণ্ডল। ছোটবেলা থেকে তাঁর শখ ছিল পেশায় শিক্ষক হবেন। তবে এখন তিনি হার্ডওয়্যারের দোকান চালান। তাঁর চরিত্র সম্পূর্ণ কমেডিতে মোড়া। এরপর কখনও ফার্নিচার তো কখনও কমোড বিক্রি করতে দেখা গিয়েছে তাঁকে। টিজারে গার্গীর মুখে সংলাপ, '‌তোমার থেকে যাদের কম নম্বর তাঁরা স্কুল শিক্ষকের চাকরি পেয়ে গেল আর তুমি পেলে না!'‌

এই টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ লিখেছেন, '‌নমস্কার I মাইসেলফ লাল্টু মন্ডল... এবার হার্ডওয়্যার শপ, কমোড বিক্রি ...সাত বার স্কুলের চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু আমার পরে যাদের নাম্বার ছিল তারা চাকরি পেয়ে গেছে ... আমি পাইনি। আমার বউ কী বলে জানেন ? - ছোটবেলায় ইচ্ছা ছিল স্কুল মাস্টার হবে এখন স্টুল মাস্টার...কিন্তু আমার স্লোগানটা ভুলবেন না ... লাল্টু মন্ডলের স্লোগানই হচ্ছে - ফর বেটার স্টুল টেক টুল। শুভ শারদীয়া।'‌

একেবারে পারিবারিক ও ছোটদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই সিনেমা। শিবপ্রসাদ ও নন্দিতার ছবি মানেই তা সামাজিক বার্তায় ভরপুর থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। বক্স অফিসে '‌হামি'‌ দুরন্ত সাফল্য পাওয়ার পর থেকেই রব উঠেছিল '‌হামি ২'‌-এর। গত বছরই জানানো হয় যে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। ট্রেলারও খুব শীঘ্রই আসবে। লাল্টু-মিতালি জুটির কেরামতি দেখতে হলে অপেক্ষা করতে হবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+