রাজ দায়িত্ব নিতেই কোন তিনটি কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে সরলেন অপর্ণা!

রাাজনীতির বিভিন্ন রঙে দিনে দিনে নিজেকে রাঙিয়ে নিচ্ছে টলিউড। সপ্তদশ লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে থাবার বসিয়েছে গেরুয়া শিবির

রাাজনীতির বিভিন্ন রঙে দিনে দিনে নিজেকে রাঙিয়ে নিচ্ছে টলিউড। সপ্তদশ লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে থাবার বসিয়েছে গেরুয়া শিবির , ঠিক সেভাবেই টলিউডেও দেখা গিয়েছে গেরুয়া রাজনীতির প্রভাব। এমন রাজনৈতিক ডামাডোলের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের বৈঠক যেমন প্রাসঙ্গিক হয়ে ওঠে , তেমনই কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সরে যাওয়াও উল্লেখ্য হয়ে ওঠে। একইসঙ্গে উৎসব থেকে নিজেকে সরিয়ে নেন অপর্ণা সেনও। নেপথ্যে কোন কোন কারণ উঠে আসছে দেখা যাক।

কেন উপদেষ্টা কমিটির পদ ছাড়তে চেয়েছেন অপর্ণা?

কেন উপদেষ্টা কমিটির পদ ছাড়তে চেয়েছেন অপর্ণা?

মূলত ৩ টি কারণে উপদেষ্টা কমিটির পদ ছাড়তে চেয়েছেন অপর্ণা সেন। তিনি নিজেই এক নামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে না জানিয়ে তাঁর নাম উপদেষ্টা কমিটির সদস্য়দের মধ্যে রাখা হয়। দ্বিতীয়ত, তিনি যদি উপদেষ্টা কমিটিতে থাকেন, তাহলে তাঁকে চেয়ারম্যান পদ কেন দেওয়া হয়নি? তৃতীয়ত, অপর্ণার দাবি, তিনি চেয়ারম্যান পদ না পেলেও ক্ষতি নেই, তবে একমাত্র যিনি অপর্ণার থেকে বেশি 'যোগ্য' এই পদের জন্য , তিনি চেয়ারম্যান হলেই কমিটির সাধারণ সদস্য হতে রাজি অপর্ণা।

আর কোন 'কারণ' জানালেন অপর্ণা?

আর কোন 'কারণ' জানালেন অপর্ণা?

অপর্ণা সেন জানিয়েছেন, বিশেষ তিনটি কারণ ছাড়াও তিনি ফিল্মের কাজে প্রচণ্ড ব্যস্ত থাকায় , সময় দিতে পারবেন না চলচ্চিত্রের এই মহাযজ্ঞে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের চলচ্চিত্র উৎসবের কো-চেয়ারম্যান পদে থাকছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপদেষ্টা কমিটির প্রধান হিসাবে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

সরে আসেন প্রসেনজিৎ

সরে আসেন প্রসেনজিৎ

এর আগে , এই কমিটি থেকে সরে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, কলকাতা চলচ্চিত্র উৎসব এবার ২৫ তম বার্ষিকীতে পা রাখতে চলেছে। এমন একটা সময়ে টলিউডের মহাতারকা প্রসেনজিৎকে সরিয়ে রাজ চক্রবর্তী কমিটির চেয়ারম্যান হওয়ার আলোচনা তুঙ্গে উঠেছে। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, তাঁর চরম ব্যস্ততার জন্যই চলচ্চিত্র উৎসব কমিটিতে তিনি সময় দিতে পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+