পরম্পরাগত পাঞ্জাবি বিয়ে, আর কি কি হচ্ছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়েতে জেনে নিন

‌এ বছর বলিউড তারকা জুটিদের বিয়ের তালিকায় প্রথমেই রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। ইতিমধ্যেই বি–টাউনে এই জুটির বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। রণবীর ও আলিয়ার ভক্তরাও অপেক্ষা করে রয়েছেন এই জুটির বিয়ে নিয়ে। যদিও বলিউডের তারকারা এই বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে এই বিয়ের নিশ্চয়তা নিয়ে আলিয়া ও রণবীরও কিছু জানাননি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে এই তারকা জুটি তাঁদের দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে পরম্পরাগত পাঞ্জাবি বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই। শোনা গিয়েছে, রনবীর ও আলিয়া ভাটের বিয়ের তারিখ ১৭ এপ্রিল এবং বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হবে ১৪ এপ্রিল থেকে।

আর কি কি হচ্ছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়েতে জেনে নিন


এক সর্বভারতীয় সূত্রের খবর, '‌কাপুরদের কাছে পরিবার মানেই পৃথিবী। এই প্রজন্মের জন্য রণবীরের বিয়ে শেষ কাপুরদের বিয়ে, তাই তাঁরা তাঁদের পরিবারের মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে চাইছেন।’‌ রণবীর ও আলিয়া প্রায় চার বছর ধরে ডেটিং করছেন একে–অপরের সঙ্গে এবং তাঁরা ঠিক করেছেন যে মুম্বইয়ের চেম্বুরের আরকে হাউজে ব্যক্তিগত পরিসরে বিয়ে করবেন। এইখানেই ১৯৮০ সালে বিয়ে হয়েছিল ঋষি কাপুর ও নীতু কাপুরের।

এক রিপোর্টের খবর অনুযায়ী, এই বলিউড জুটি বিয়েতে শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের আমন্ত্রণ জানাবেন। এরই মাঝে রণবীর কাপুরের ব্যাচেলর পার্টিতে কে কে আসবেন তা ফাঁস হয়ে গিয়েছে। অতিথিদের তালিকায় রয়েছেন অর্জুন কাপুর, অয়ন মুখোপাধ্যায় সহ আরও অনেকে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম শুরু হয় তাঁদের ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং–এর মাধ্যমে। এই দুই জুটিকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে সোনম কাপুরের রিসেপশনে।

সূত্রের খবর, ১৪ এপ্রিল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। ওই দিন মেহেন্দি অনুষ্ঠান। তবে শোনা যাচ্ছে আলিয়ার দাদু এন রাজদানের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠান ১৭ তারিখ থেকে এগিয়ে ১৩ তারিখে করা হয়েছে। যদিও এখনও পুরোপুরি সব ঠিক হয়নি। সূত্র মারফত আরও খবর, আলিয়া–রণবীরের বিয়ের পর কোনও রিসেপশন পার্টির ব্যবস্থা থাকছে না। পরিবর্তে দম্পতির ঘনিষ্ঠ বন্ধু, সহযোগী এবং পরিবারের সদস্যরা সবাই বিয়ের দিনের অংশ হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+