ইমরান বেকার, কাজ পাচ্ছেন না! বলিউড তারকার ডিভোর্সের নেপথ্যে চাঞ্চল্যকর গুঞ্জন
বহুদিন ধরেই অভিনেতা ইমরানকে সেভাবে স্ক্রিনে বা বলিউডের ঝলমলে পার্টিতে দেখা যাচ্ছিল না। কানাঘুষো রটতে থাকে,যে ইমরান সম্ভবত বিবাহ বিচ্ছেদের রাস্তায় হাঁটতে চলেছেন। এর কয়েকদিন বাদে ইমরানের স্ত্রী অবন্তিকাও বিচ্ছেদের ইঙ্গিত দেন সোশ্যাল মিডিয়ায়।

এরপর থেকেই প্রশ্ন ওঠে যে, অবন্তিকা ও ইমরানের মধ্যে কী কী ঘটেছে, যার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়? বলিউডের একাধিক পার্টিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে। তবে মুখ খোলেননি কোনও তারকাই। এরপর জানা যায়, বলিউডে একের পর এক ফিল্মে কাজ হারাতে শুরু করেছেন ইমরান। আর তার জন্যই অবন্তিকা আর ইমরানের সঙ্গে থাকতে চাইছেন না । এমনকি , আমির খানের ভাগ্নে ইমরানের কাছে ফিল্মের অফার আসাও বন্ধ হয়েছে বলে খবর। টানা ৪ বছর ধরে 'জানে তু ইয়া জানে না' ছবির স্টার ইমরান কোনও ফিল্মে কাজ পাচ্ছে ন না বলে খবর।
প্রসঙ্গত, বলিউডে একাধিক গসিপ ম্যাগাজিন বলে, সইফ আলি খানের সঙ্গে অমৃতার মনোমালিন্যের কারণও ছিল বেকারত্ব। বেশ কয়েক বছর ধরে সইফ আলি খান কোনও ছবির অফার পাচ্ছিলেন না। আর তার জেরেই শুরু হয়েছিল অমৃতা-সইফের দাম্পত্যের সমস্যা।












Click it and Unblock the Notifications