প্রাক্তন বয়ফ্রেন্ড 'রণবীর আমার মতোই'! তবে স্বামী রণবীরকে নিয়ে দীপিকা বলে ফেললেন কোন কথা

বলিউড ইন্ডাস্ট্রিতে ১৩ বছর সম্পূর্ণ করলেন দীপিকা পাড়ুকোন। আর তাঁর সাফল্য রীতিমতো উদযাপিত হয়েছে বলিউডে। একাধিক ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্ক পেরিয়েও নিজের সিনেমাগ্রাফ চিরকালই তুঙ্গে রেখেছেন ডিপস!

বলিউড ইন্ডাস্ট্রিতে ১৩ বছর সম্পূর্ণ করলেন দীপিকা পাড়ুকোন। আর তাঁর সাফল্য রীতিমতো উদযাপিত হয়েছে বলিউডে। একাধিক ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্ক পেরিয়েও নিজের সিনেমাগ্রাফ চিরকালই তুঙ্গে রেখেছেন ডিপস! প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক এককালে তিক্ততার জায়গায় পৌঁছলেও পেশাগত জীবনে তার প্রভাব ফেলতে দেননি দীপিকা। এবার সেই দীপিকাই মুখ খুললেন প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুর ও স্বামী রণবীর সিং সম্পর্কে।

 'রণবীর ' ফ্যাক্টর ও দীপিকা

'রণবীর ' ফ্যাক্টর ও দীপিকা

প্রাক্তন বয়ফ্রেন্ডের নামও যা নিজের স্বামীর নাম কালেচক্রে একই হয়েছে দীপিকা পাড়ুকোনের। 'জিও মামি মুভি মেলা' অনুষ্ঠানে গিয়ে 'প্রাক্তন' ও বর্তমানকে নিয়ে মুখ খুলেই দীপিকা জানিয়ে দিলেন মনে কথা। দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়ে দেন , রণবীর কাপুর তাঁরই মতো ফিল্মের দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে খুবই 'স্বতঃস্ফূর্ত' অন্যদিকে, রণবীর সিং শ্যুটিং এর আগে অনেকটাই নিজেকে প্রস্তুত করে নেয়।

রণবীর সিং শ্যুটিং সেট-এ কেমন?

দীপিকা জানান, কোনও শ্যুটিং সেট-এ গেলে আগে থেকেই সেই চরিত্রের মেজাজ নিয়ে চলেন। যদি তিনি খিলজি র ভূমিকায় অভিনয় করেন, তাহলে তিনি সেই মেজাজেই সকলের সঙ্গে কথা বলবেন। নিজেকে এক্কেবারে চরিত্রে রেখে প্রস্তুতি সারেন রণবীর সিং। এমনই দাবি দীপিকার।

রণবীর কাপুর সম্পর্কে দীপিকা

রণবীর কাপুরকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দীপিকা বলেন, রণবীর সিং ও রণবীর কাপুর অনেকটাই আলাদা। 'রণবীর স্বতঃস্ফূর্তভাবে অভিনয়টা করেন' বলে দাবি করেন দীপিকা। দীপিকা বলেন, 'আমি কোনও দিন রণবীর (কাপুরকে) দেখিনি কোনও দৃশ্যের আগে প্রস্তুতি নিতে আলাদা করে । আমি জানিনা কোন প্রক্রিয়াতে এরকম করতে পারে ও। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+