দীপিকা পাড়ুকোন থেকে রাই লক্ষ্মী, কার কার সঙ্গে ডেট করেছেন মাহি?

দীপিকা পাড়ুকোন থেকে রাই লক্ষ্মী, কার কার সঙ্গে ডেট করেছেন মাহি?

শেষ বলে ছয় হাঁকিয়ে দীর্ঘ ২৮ বছরের খড়া কাটিয়ে দেশকে দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। হেলিকপ্টার শট, হেয়ার স্টাইল আর অসাধারণ ঠাণ্ডা মাথা, এই তিন হল তাঁর আইকনিক ট্রেডমার্ক। তবে ময়দানে ক্যাপ্টেন যতই কুল হন না কেন, বাস্তবে তিনি ঠিক ততটাই হট, এমন মনে করেন মাহির ফ্যানেরা। ২২ গজে বাউন্সার হাঁকানো ধোনি বিয়ের আগে ছিলেন দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাঁর প্রেমে পাগল হন নি, এমন মেয়ের সংখ্যা নেই বললেই চলে। কিন্তু সাংসারিক হওয়ার আগে তিনি কতজনের সঙ্গে ডেটিং করেছেন? সেই সংখ্যার দিকেই একটু চোখ বোলানো যাক।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

এম এস ধোনির সঙ্গে সবথেকে বেশি চর্চা হয়েছিল দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে। আইপিএল পার্টি, ফ্যাশন শো, আউটিং, একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। অবশ্য এঁরা দুজনে একে অপরের ভালো বন্ধু বলেই বলে এসেছেন সবসময়।

 আসিন

আসিন

গজনী খ্যাত বলিউড নায়িকা আসিনের সঙ্গে নাকি জোরদার প্রেম করছেন মাহি, এককালে এমন খবর রটে টিনসেল-টাউনের অলিগলিতে। তবে দুজনেই এই সম্পর্কের কথা খারিজ করে দেন।

রাই লক্ষ্মী

রাই লক্ষ্মী

২০০৮-২০০৯ সাল নাগাদ জল্পনা ছড়িয়েছিল দক্ষিণের অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে ডেট করছেন ক্যাপ্টেন কুল। কিন্তু সেই সম্পর্কও টেকেনি বেশিদিন।

প্রীতি সিমোস

প্রীতি সিমোস

মুম্বইয়ের টেলিভিশন প্রোডিউসর প্রীতি সিমোসের সঙ্গে নাম জড়িয়েছিল মহেন্দ্র সিং ধোনির। বিখ্যাত কমেডি শো দ্যা কমেডি নাইট উইথ কপিলের ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন প্রীতি।

প্রিয়াঙ্কা ঝা

প্রিয়াঙ্কা ঝা

ধোনির বায়োপিক থেকেই দর্শকরা জেনেছেন মাহির প্রথম ভালোবাসা ছিলেন প্রিয়াঙ্কা ঝা। কিন্তু একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। আর এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙেও পড়েছিলেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+