Bengali Serial: নিম ফুলের মধু নাকি অনুরাগের ছোঁয়া! বাংলা সিরিয়ালে এত বড় চুরি

Bengali Serial: স্টার জলসা এবং জি বাংলা! রীতিমত প্রতিদ্বন্দ্বী দুই চ্যানেল। তবে ধাবাবাহিকে কে কাকে টেক্কা দেবে সেই প্রতিযোগিতা চলে সবসময়ই। প্রতিদ্বন্দ্বী হলেও দুই চ্যানেলের দর্শক আলাদা।

কেউ দেখছেন জি বাংলার ( Zee Bangla Serial) দিদি নম্বর ওয়ান তো কেউ আবার স্টার জলসায় ( Star Jalsha Bengali Serial) শ্রীমান পৃথ্বীরাজ। কিন্তু এরপরেও নকল! কি বলছেন...! টেলিভিশনে কে কাকে নকল করছেন। দর্শকরা বলছেন সিরিয়ালের গল্প নাকি মিলে যাচ্ছে। দর্শক ধরতে নাকি নকল করা হচ্ছে বলে দাবি দর্শকদের।

বাংলা সিরিয়ালে এত বড় চুরি!

আর তা নিয়েই নাকি তীব্র আলোচনা। তবে এবার লড়াই সিরিয়ালের ( Neem Phooler Madhu) খলনায়িকাদের নিয়ে। তালিকায় তিন্নি এবং মিশকা। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'নিম ফুলের মধু' ( Anurager Chowa) । শাশুড়ি-বৌমা'র রসায়ণকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সেই চাপে 'বাবু'র কি অবস্থা তা দেখা যাচ্ছে।

তবে সেই সিরিয়ালে অন্যতম খলনায়িকা তিন্নি। সিরিয়ালে পর্নাকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সে। অন্যদিকে স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি অনুরাগের ছোঁয়া। আর এই ধারাবাহিকের অন্যতম চরিত্র মিশকা। আর সেখানে ভীষণ রকম স্টাইলিশ ভাবে দেখা যায় তাঁকে। একেবারে কার্লি হেয়ার থেকে পোশাক!

সবেতেই দর্শকদের নজর কেড়েছে মিশকা। সেখানে অবশ্য 'নিম ফুলের মধু' সিরিয়ালে তিন্নি খুবই সাধারণ। তবে দুটি সিরিয়াল আলাদা চ্যানেলে দেখানো হলেও দুই খলনায়িকার গল্পটা এক। একটাই টার্গেট গল্পে নায়ককে কেড়ে নেওয়া। আর তা করতে একের পর এক বুদ্ধি খাটাতে হচ্ছে তাঁদের।

গল্প কিছুটা এক হলেও চরিত্রের মধ্যে তেমন মিল ছিল না। কিন্তু তিন্নির লুকে হঠাত বদল। আর এখানেই নকলের অভিযোগ। 'নিম ফুলের মধু' সিরিয়ালের ভক্তরা বলছেন মিশকাকে দেখেই তন্নিকে সাজানো হয়েছে। নজর কাড়তেই কি ব্যবস্থা! যদিও সবটাই দর্শকদের সমালোচনা আর কি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+