পাক তরুণী একেবারে যেন ঐশ্বর্য রাই, ভাইরাল আমনা ইমরানের ছবি–ভিডিও
এ যেন অবিকল ঐশ্বর্য রাই। নাক, চোখ, ঠোঁট সবই এক। যেন ভগবান দ্বিতীয় ঐশ্বর্য রাইকে তৈরি করেছেন, কিন্তু পাকিস্তানে। পাকিস্তানি তরুণী আমনা ইমরানের মুখ একেবারে যেন হুবহু ঐশ্বর্য রাই। যা দেখার পর নেটিজেনদের মুখ হাঁ হয়ে গিয়েছে।

আদতে পাকিস্তানের হলেও আমনা থাকেন আমেরিকায় এবং তাঁর ইনস্টাগ্রামে একের পর এক ছবি–ভিডিও দেখে সকলেই বলছেন এ যেন ঐশ্বর্য রায়ের জেরক্স কপি। শুক্রবার জনপ্রিয় পাপারাৎজি ভাইরাল ভায়ানি শেয়ার করেছেন ঐশ্বর্য ও আমনার একাধির ছবির কোলাজ। তাঁদের এত মিল দেখে ভক্তরা তাঁদের প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারেননি। অনেকেই লিখেছেন আমনা প্লাস্টিক সার্জারি করে ঐশ্বর্য রাইয়ের মতো নিজেকে করে নিয়েছেন।
ভক্তদের মন্তব্যে আপ্লুত আমনা সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সঙ্গে এও বলেছেন যে তিনি কোনও প্লাস্টিক সার্জারি করাননি।
মানাসি নায়েক, মহালঘা জাবেরি এবং আমুজ আমরুথার মতোই আমনা, যাঁদের সঙ্গে মুখের মিল খুঁজে পাওয়া যায় ঐশ্বর্য রাইয়ের। ঐশ্বর্য রাইয়ের লুকের সঙ্গে মিলিয়ে নিজের লুক তৈরি করে টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হন আমনা। আমনার ইনস্টাগ্রামে চোখ রাখলে ঐশ্বর্য রাই বচ্চনের একাধিক সিনেমার গানে বানানো ভিডিও চোখে পড়বে। অ্যায় দিল হ্যায় মুশকিল, মহব্বতে, দেবদাস সহ ঐশ্বর্যর বিভিন্ন জনপ্রিয় ছবির গান রয়েছে আমনার ইনস্টাগ্রাম ভিডিওতে।












Click it and Unblock the Notifications