গণেশ চতুর্থী উৎসবে মেতে উঠবেন বলিউডের এই তারকারা, দেখুন তাঁদের বাড়ির পুজো কেমন হয়

রাত পোহালেই উৎসবের সূচনা হয়ে যাবে গণেশ চতুর্থীর মধ্য দিয়ে। বাপ্পাজিকে বাড়িতে আনার তোড়জোড় ইতিমধ্যেই সকলে শুরু করে দিয়েছেন। এটা হিন্দুদের বড় একটি উৎসব, ভগবান গণেশ স্বর্গ থেকে মর্ত্যে আসেন পূজিত হতে। ১০ দিন ধরে চলা হিন্দুদের এই বড় উৎসব দেশে অনন্ত চতুর্দশী, গণেশ চতুর্থী নামে পরিচিত। যা ৩১ অগাস্ট থেকে শুরু হচ্ছে এবং ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই উৎসবের আনন্দে সাধারণ মানুষ থেকে বলিউড তারকারাও মেতে ওঠেন। বাড়িতে বিঘ্নহর্তাকে নিয়ে আসা থেকে শুরু করে তাঁর পুজো-অর্চনা, আরতি, লাড্ডু-মোদক অর্পণ করা থেকে তাঁর বিসর্জন সবটাই হয় নিষ্ঠা সহকারে। বি-টাউন তারকারা গণেশ চতুর্থী উপলক্ষ্যে তাঁদের বাড়ি সাজিয়ে তোলেন সুন্দরভাবে। শিল্পা শেট্টি থেকে শুরু অনন্যা পাণ্ডে সকলেই গণেশজিকে স্বাগত জানান খুব সুন্দরভাবে।

শিল্পা শেট্টি ‌

গণেশ চতুর্দশীর দিন শিল্পা শেট্টির বাড়ি সেজে ওঠে হলুদ ফুলে। শুধু তাই নয়, শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ানও পরেছিলেন হলুদ রঙের পোশাক। শিল্পা শেট্টি বরাবরই বাড়িতে পরিবেশবান্ধব গণেশ পুজো করে থাকেন। গণেশজির আসনের পিছনে ও আশেপাশে সব জায়গাতেই থাকে ফুলের সাজসজ্জা।

অনন্যা পাণ্ডে

লাইগার অভিনেত্রী গত বছর গণেশ চতুর্থীতে ফুলের সাজেই সাজিয়েছিলেন বাড়ি। অনন্যার বাড়িতে যে গণেশ মূর্তি রয়েছে তাঁর হাতে মোদক ধরা। অন্যদিকে অনন্যা নিজেও হলুদ রঙের সালোয়ার কামিজে দারুণ গ্ল্যামারস লাগছে।

দিয়া মির্জা

দিয়া মির্জা একজন পরিবেশবিদ এবং তিনি প্রায়ই সুস্থ পরিবেশ কীভাবে বজায় রাখা যায় তা পোস্ট করে থাকেন। দিয়া প্রত্যেক বছরই পরিবেশবান্ধব গণেশ মূর্তি নিয়ে আসেন। যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়।

হৃত্ত্বিক রোশন

রোশন পরিবার গণেশ চতুর্থীতে বাপ্পাজিকে বাড়িতে নিয়ে আসেন এবং দু'‌দিন পর বিসর্জন দিয়ে দেন। হৃত্ত্বিক ছোটবেলা থেকেই তাঁর পরিবারের সঙ্গে বাড়িতেই গণেশ চতুর্থী পালন করে এসেছেন। খুব সাধারণভাবে ঘর সাজানো হয়। বাড়ির দোরগোড়ায় কলাপাতা ও আলো ঝোলানো থাকে।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুরও প্রত্যেক বছর পরিবেশবান্ধব গণেশ মূর্তি বাড়িতে নিয়ে আসেন। গত বছর এই উৎসবের দিন শ্রদ্ধাকে কমলা রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+