পুষ্পা ট্রেন্ড চলছে এখনও, গণেশ মূর্তিতে দেখা গেল আল্লু অর্জুনের স্টাইল, ভাইরাল ভিডিও

বলিউড ছাপিয়েও যে দক্ষিণ ভারতীয় সিনেমার ক্রেজ বাড়ছে দেশজুড়ে। তার মধ্যে সম্প্রতি আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা: দ্য রাইজ ছবির কথা সকলের মুখে মুখে। গত বছর এই ছবি সারা দেশজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। এই সিনেমায় আল্লু অর্জুনে সংলাপ '‌ঝুকেগা নেহি'‌ দারুণভাবে ভাইরাল হয়, তার সঙ্গে পুষ্পার এই সংলাপ বলার স্টাইলও। অনেক বড় বড় তারকা আল্লু অর্জুনের এই স্টাইল করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এখন তো গণেশ চতুর্থীতেও পুষ্পার লুক ভাইরাল হয়ে গিয়েছে। অনেক জায়গায়, ভগবান গণেশের মূর্তিতে পুষ্পের দাড়িতে হাত বোলানোর লুকস দেওয়া হয়েছে। এর একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

গণেশ মূর্তিতে দেখা গেল আল্লু অর্জুনের স্টাইল

পুষ্পা দ্য রাইজের জন্য ভক্তদের ক্রেজের শেষ নেই। এমতাবস্থায়, এখন গণপতি উৎসবেও মিলেছে সেই ছোঁয়া। আল্লু অর্জুনের পুষ্পা চরিত্রের স্টাইলে গণেশের প্রতিমা দেখা দিতে শুরু করেছে। এই ছবির হিরো আল্লি অর্ডুনকে নিয়ে ভক্তদের উৎসাহের শেষ ছিল না। এই সিনেমা সত্যি বৃহৎ আকারে ট্রেন্ড তৈরি করে দিয়েছে। এমনকী মানুষ পুষ্পারাজের স্টাইলে সাধারণ কথাবার্তা সেভাবে বলছেন। গণেশ চতুর্থী একটি এমন একটি উৎসব যা জনসাধারণের মধ্যে পূর্ণ উৎসাহ এবং আবেগের সঙ্গে পালিত হয়। এই উপলক্ষ্যে লোকজন ঢোল বাজিয়ে গণপতিকে স্বাগত জানালেও এবার গণপতিকে বাড়িতে আনার উত্তেজনা দেখা গেছে ভিন্ন মাত্রায়। গণেশ মূর্তি নাকি পুষ্পারাজ তা মূর্তি দেখে বোঝার উপায় নেই। কিছু জায়গায়, বিখ্যাত পুষ্পারাজ-এর স্টাইলে ভগবান গণেশের মূর্তিগুলি উপবিষ্ট থাকতে দেখা গিয়েছে।

আর এখানেই হয়ত আল্লু অর্জুনের প্রতি ভক্তদের ভালোবাসা ও স্টারডমের জীবন্ত উদাহরণ। যা ছবিটি মুক্তির এত দীর্ঘ সময় পরেও শেষ হচ্ছে না বলা চলে। আসলে আল্লু অর্জুন স্টারডমের একটি অনন্য উদাহরণ সেট করেছে। এই বছরের শুরুতে পুষ্পা ছবির সাফল্যের পরে, অভিনেতা বলিউড থেকে ব্র্যান্ড সব জায়গা থেকে নতুন অফার পাচ্ছেন। এমতাবস্থায়, এখন যদি তার হলিউড অভিষেকের খবর সত্যি হয়, তবে এটি পুরোপুরি ২০২২ সালের সবচেয়ে বড় খবর হয়ে উঠবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+