তারকাদের পারিশ্রমিক থেকে সিনেমা তৈরির খরচ, মুক্তির আগে সব তথ্য জানুন ‘‌ব্রহ্মাস্ত্র’‌–এর

‌আলিয়া ভাট ও রণবীর কাপুরের '‌ব্রহ্মাস্ত্র'‌ ছবি ৯ সেপ্টম্বর অর্থাৎ শুক্রবার মুক্তি পাওয়ার জন্য একেবারে প্রস্তুত। এই প্রথমবার রিয়্যাল লাইভ জুটি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের ছবি এটা বলা যেতে পারে। এই সিনেমা তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে আর এই সিনেমার মধ্য দিয়েই রণবীর-আলিয়ার প্রেম শুরু হয়। ২০২২ সালে কার্তিক আরিয়ানের '‌ভুলভুলাইয়া ২'‌ ছাড়া সেভাবে কোনও সিনেমা বক্স অফিসে হিট করতে পারেনি। তাই এই সিনেমার ওপর সকলের পাখির চোখ রয়েছে। তবে এই সিনেমা মুক্তির আগে আসুন জেনে নিই এই ছবির অভিনেতা-অভিনেত্রীরা কত করে পারিশ্রমিক নিয়েছেন।

রণবীর কাপুরের পারিশ্রমিক

অ্যাডভেঞ্চারে ভরা এই কাল্পনিক সিনেমার জন্য রণবীর কাপুর ২০ থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। রণবীর এই সিনেমায় শিবা অর্থাৎ প্রধান চরিত্রে অভিনয় করছেন, যাঁর কাছে বিশেষ ক্ষমতা রয়েছে। সকলেই এই সিনেমার ট্রেলারে রণবীর কাপুরের পারফর্ম্যান্সকে পছন্দ করেছেন।

আলিয়া ভাটের পারিশ্রমিক

রণবীর কাপুরের লেডিলাভ আলিয়া ভাট এই সিনেমার জন্য ১০ থেকে ১২ কোটি নিয়েছেন পারিশ্রমিক হিসাবে। আলিয়ার অয়ন মুখোপাধ্যায় ও রণবীরের সঙ্গে এটা প্রথম কাজ। রণবীর ও আলিয়ার রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।

অমিতাভ বচ্চনের পারিশ্রমিক

রিপোর্ট অনুযায়ী, '‌ব্রহ্মাস্ত্র'‌তে অমিতাভ বচ্চন গুরুর ভূমিকায় অভিনয় করার জন্য ৮-১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিনি এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন, রণবীরের শক্তিগুরু হিসাবে।

নাগার্জুনের পারিশ্রমিক

দক্ষিণী সুপারস্টার নাগার্জুনও এই সিনেমায় অভিনয় করছেন। অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে নাগার্জুন অভিনয়ের জন্য ৯-১১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

মৌনী রায়ের পারিশ্রমিক

'‌ব্রহ্মাস্ত্র'‌ সিনেমায় মৌনী রায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম জুনুন। তিনি এই সিনেমায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

ব্রহ্মাস্ত্র সিনেমায় ক্যামিও চরিত্রে শাহরুখ খান

ব্রহ্মাস্ত্র সিনেমায় ক্যামিও চরিত্রে শাহরুখ খান

শাহরুখ খান এই সিনেমায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি এই সিনেমায় বানরাস্ত্রের ভূমিকায় অভিনয় করেছেন। তবে এই সিনেমার ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা এখনও অজানা।

এই সিনেমার বাজেট

জানা গিয়েছে, ব্রহ্মাস্ত্র পার্ট ১ সিনেমা বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এই সিনেমাটি ৪০০ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। তবে এর সঙ্গে ছবির প্রচারের খরচ একত্রিত করা নেই, তা সম্পূর্ণ আলাদা।

অসাধারণ ভিএফএক্স ব্যবহার করা হয়েছে ব্রহ্মাস্ত্রে

প্রাইম ফোকাস সংস্থা এই সিনেমায় অসাধারণ ভিএফএক্স ব্যবহার করেছে। এই ভারতীয় সংস্থাটি ডুন ভিস্যুয়াল এফেক্টের জন্য ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। জানা গেছে, ছবিটির ভিএফএক্স এবং স্পেশাল এফেক্টের জন্য প্রায় ৫০ থেকে ৭৫ কোটি টাকা খরচ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+