শাহরুখ থেকে ক্যাটরিনা কাইফ, সর্বাধিক ইলেকট্রিসিটি বিল কোন তারকা দেন জেনে নিন
বলিউডের তারকারা বিলাসবহুল জীবন যাপন করতে ভালোবাসেন। বিলাসিতায় ভরপুর ফ্ল্যাট থেকে শুরু করে দামী গাড়ি, লক্ষাধিক টাকার ভেকেশন ও আরও অনেক কিছু। এই বিলাসিতায় ভরা ও লাক্সারী জীবন কাটানোর জন্য অভিনেতারা কঠোর পরিশ্রম করে থাকেন। বি-টাউন তারকাদের বাড়ির সাজসজ্জা ও তাঁদের সেন্ট্রাল এসি সহ দামী আলোক সজ্জার জন্য তাঁদের কিন্তু মোটা টাকা ইলেকট্রিক বিল দিতে হয়। আসুন জেনে নিই বলিউড তারকাদের প্রতি মাসে কত করে ইলেকট্রিক বিল দিতে হয়।

শাহরুখ খান
পাঠান অভিনেতা শাহরুখ খান, যিনি মুম্বইয়ের মন্নতে থাকেন, তাঁকে ইলেকট্রিসিটি বিলের জন্য ৪৩-৪৫ লক্ষ টাকা গুনতে হয়।

ক্যাটরিনা কাপুর ও ভিকি কৌশল
মুম্বইয়ের ফোর বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাপুর। তাঁদের ইলেকট্রিসিটি বিলের জন্য ৮-১০ লক্ষ টাকা দিতে হয়।

সলমন খান
টাইগার থ্রি অভিনেতা সলমন খান থাকেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তিনি ২৩-২৫ লক্ষ টাকা দেন ইলেকট্রিসিটি বিলের জন্য।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
পাঠান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও তাঁর স্বামী রণবীর সিং থাকেন মুম্বইয়ের প্রভাদেবীর ফোর বিএইচকে অ্যাপার্টমেন্টে। এই দম্পতিকে ইলেকট্রিসিটি বিলের জন্য মাসে ১৩-১৫ লক্ষ টাকা গুনতে হয়।

অমিতাভ বচ্চন
জুহুর বিলাসবহুল বাংলোতে বাস করেন অমিতাভ বচ্চন। তিনি মাসে ২২-২৫ লক্ষ টাকা দেন ইলেকট্রিসিটি বিলের জন্য।

সইফ আলি খান ও করিনা কাপুর
মুম্বইয়ের লাক্সারি বাংলোতে থাকেন করিনা কাপুর ও সইফ আলি খান। তাঁদের ৩০-৩২ লক্ষ টাকা দিতে হয় ইলেকট্রিক বিলের জন্য।

আমির খান
বলিউড অভিনেতা আমির খান মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁকে ইলেকট্রিক বিলের জন্য দিতে হয় ৯-১১ লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications