শাহরুখ থেকে সলমন, দীপাবলিতে কোন কোন ছবি হিট করেছিল? কত আয় হয়েছিল? জানুন সেই কাহিনী
দীপাবলি মানেই আলোর উৎসব। সারা দেশ এই উৎসবে মেতে ওঠে স্বপরিবারে-সবান্ধবে। তবে এই উৎসবের দিনে যদি কোনও ভালো সিনেমা মুক্তি পায় তাহলে আলোর উৎসবটি আরও রঙিন হয়ে ওঠে। বলিউড হোক কিংবা টলিউড, উৎসবের দিন গুলোতে সব সিনেমা নির্মাতারা চান তাঁদের সিনেমা মুক্তি করতে। কারণ এই সময়টাতেই ব্যবসা ভালো হয়। বাংলায় দেব, জিৎ-এর সিনেমার পাশাপাশি বলিউডে তিন খান ও বাকিদের সিনেওয়া মুক্তি পায় দীপাবলিতে। সবার ছবির সঙ্গে তুলনা করলে এক মাত্র শাহরুখই বারবার বক্স অফিসে হিট ছবি উপহার দিয়েছেন।

চলুন জেনে নেওয়া যাক কিছু দীপাবলিতে মুক্তি পাওয়া কিছু সেরা সিনেমা সম্পর্কে।
১. ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিলো শাহরুখ খানের 'কুছ কুছ হোতা হ্যায়'। IMDb-তে রেটিং ছিলো ৭.৫/১০। এই সিনেমা থেকে আয় হয়েছিল ১০৩.৩৮ কোটি।
২. ১৯৯৫ সালে মুক্তি পায় 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। IMDb-তে রেটিং ছিলো ৮.০/১০। এই সিনেমা থেকে আয় হয়েছিল ১২৩.০।
৩. ১৯৯৭ সালে শাহরুখ খানের 'দিল তো পাগল হ্যায়' দিওয়ালিতে মুক্তি পায়। বক্স অফিসের হিট ছবি। এই ছবিতে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর এবং অক্ষয় কুমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটি ভারতে প্রায় ৫৯.৮২ কোটি টাকা এবং বিদেশে প্রায় ১২.০৪ কোটি টাকা আয় করে। এই ছবির জন্য শাহরুখ ফিল্মফেয়ার পুরষ্কার পান।
৪. ২০০০ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত 'বীর-জারা'। ছবিটিতে শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং রানি মুখার্জী মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি ভারতে প্রায় ৬১ কোটি এবং বিদেশে প্রায় ৩৭ কোটি আয় করে।
৫. ২০১৩ সালে দিওয়ালিতে মুক্তি পায় ক্রিশ ৩। হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয় এবং কঙ্গনা রানাউত মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি আয় করে প্রায় ৩৯৩ কোটি।
৬. ২০১৪ সালে দিওয়ালিতে মুক্তি পায় 'Happy New Year'। এটি আয় করে প্রায় ৩৪২ কোটি। অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, ভিভান শাহ এবং জ্যাকি শ্রফ।
৭. ২০১৫-তে মুক্তি পায় 'প্রেম রতন ধন পায়ো'। এটি আয় করে প্রায় ৪৩২ কোটি। এতে অভিনয় করেছেন সলমন খান এবং সোনম কাপুর। নীল নীতিন মুকেশ, অনুপম খের, স্বরা ভাস্কর, আরমান কোহলি, দীপক ডোবরিয়াল এবং আশিকা ভাটিয়া সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন৷












Click it and Unblock the Notifications