হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও বিজেপি নেত্রী সোনালী ফোগাট
প্রয়াত বিজেপি নেত্রী ও বিগ বস ১৪-এর প্রতিযোগী সোনালী ফোগাট। সোমবার গোয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল তিনি বলে জানিয়েছে পুলিশ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোনালী তাঁর কর্মচারিদের নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন এবং এরপরই তাঁকে নিয়ে হাসপাতালে দ্রুত পৌঁছান কর্মীরা। জানা গিয়েছে, সোনালী ফোগাটের ময়নাতন্ত হবে এবং স্থানীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন।

নিজের মৃত্যু সম্পর্কে অজানা সোনালী ফোগাট তাঁর মারা যাওয়ার কিছুক্ষণ আগেও ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন এবং টুইটার প্রোফাইলে নিজের ছবিও বদলান। সোনালী হরিয়ানা বিধানসভা নির্বাচনে আদমপুর আসনে কংগ্রেসের প্রার্থী কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁর একটি কন্যা রয়েছে যার নাম যশোধরা ফোগাট। মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন সোনালী।
টিকটক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন সোনালী ফোগাট এবং তাঁর ব্যাপক ভক্তের সংখ্যা সত্যিই অবাক করে। বিজেপিতে যোগ দেওয়ার ২ বছর আগে সোনালী ২০০৬ সালে টিভি সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে সোনালী তাঁর অভিনয় শুরু করেন 'আম্মা: এক মা যো লাখো কে লিয়ে বনি আম্মা' এই ধারাবাহিকে। ২০১৯ সালে সোনালী 'দ্য স্টোরি অফ বদমাশগড়' ওয়েব সিরিজের অংশও ছিলেন। এরপর ২০২০ সালে রিয়্যালিটি শো বিগ বস ১৪-এ প্রতিযোগী হিসাবে আসেন। ওই একই বছরে হরিয়ানার হিসারে এক সরকারি অধিকর্তাকে প্রকাশ্যে মারধর করার জন্য শিরোনামে চলে আসেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় যে সোনালী ফোগাট তাঁর জুতো দিয়ে এক ব্যক্তিকে মারধর করছেন। সোনালীর স্বামী সঞ্জয় ফোগাটও ৪২ বছর বয়সে ২০১৬ সালে মারা যান।












Click it and Unblock the Notifications