অবশেষে বিয়ের দিন ঘোষণা প্রসেনজিৎ–ঋতুপর্ণার, কবে সাত পাকে বাঁধা পরছেন এই জুটি জানুন

‌টলিউডের একসময়কার হিট জুটি হিসাবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। মাঝে বেশ কিছু বছর এঁরা একসঙ্গে কাজ না করলেও '‌প্রাক্তন'‌ সিনেমার মধ্য দিয়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা কামব্যাক করেন। তবে এখন আবার শোনা যাচ্ছে অন্য গুঞ্জনও। এই জুটি নাকি বিয়ে করতে চলেছেন। আসল সত্যিটা কী বলুন তো?‌

অবশেষে বিয়ের দিন ঘোষণা প্রসেনজিৎ–ঋতুপর্ণার

না, না ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা নিজেদের বিয়ে নিয়ে যথেষ্ট খুশি আর এই বিয়ে হচ্ছে রিল লাইফে। সিনেমার নাম '‌প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'‌। এ বছরের ২২ নভেম্বর আসবে সিনেমা। সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেটিক টিজার শেয়ার করা হয়েছে। আর সেখানে এক পুরুষ কণ্ঠ বলছে, 'বাবা আসছে নতুন সিনেমা, আসছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। পরিচালনায় সম্রাট শর্মা। এর আগে 'জাতীয় সিনেমা দিবস'-এর দিন একটা ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ, যেখানে তাঁকে দেখা গিয়েছিল 'ঋতু ঋতু' করে চিৎকার করতে। যা শুনে অভিনেত্রী তো বলেই বসেন, 'ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের ডেট.... কী আজেবাজে বকছো?' এরপর প্রসেনজিৎ-এর সংযোজন 'আমাদের বিয়ের কথা থোড়াই বলছি... ওই যে ভিতরে...'।

প্রায় দেড় দশক শিবপ্রসাদ-নন্দিতার '‌প্রাক্তন'‌ দিয়ে কামব্যাক করেছিলেন। টলিউডে এই ছবি এক অন্য মাত্রা যোগ করেছিল। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ' ছবিতে (২০১৮) একসঙ্গে কাজ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিন আসে এই ছবির ঘোষণা। প্রথম জানান, এবার সিনেমায় সত্যিকারের (মানে গল্পে আর কী) ঋতু-প্রসেনজিতের বিয়ে হবে। আসলে কয়েকদশক ধরে টলিউডে পরপর কাজ করেছিলেন তাঁরা। পরবর্তীতে কিছু মনোমালিন্য তাঁদের দূরে ঠেলে দিয়েছিল একে-অপরের থেকে। তবে সেসব কাটিয়ে ফের একসঙ্গে তাঁরা, এটাই তো বড় কথা। আর যারা মনে মনে এতদিন ভেবেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়েটা হলে ভালোই হত, তাঁদের কিন্তু এই সিনেমা দেখতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+