(ছবি) 'লাল রং ছিল ভীষণ প্রিয়', তাই রেড হটেই বাজিমাত ঐশ্বর্যর

বিশ্বের সেরা সুন্দরীদের তালিকায় এখনও নিজের পা টিকিয়ে রয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। প্রতিবছরই নতুন নতুন নতুন মুখ দেখা যাচ্ছে বলিউডে। কিন্তু ঐশ্বর্যের সৌন্দর্যকে চ্যালেঞ্জ করতে পারে এমন আর কজন আছে।

বলিউডের সুপারস্টার সলমন খান একসময়ে অ্যাশের জন্য পাগল ছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। পরে অবশ্য মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষের বচ্চনকে বিয়ে করেই জীবনে থিতু হয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী।

(ছবি) 'লাল রং ছিল ভীষণ প্রিয়', তাই রেড হটেই বাজিমাত ঐশ্বর্যর

আরাধ্যা গর্ভে আসার সময় সিনেমা থেকে দীর্ঘ দিনের বিরতিও নিয়েছিলেন। ওজন বাড়িয়েছিলেন নির্দ্বিধায়। তবে সম্প্রতি জজবা ছবি দিয়ে ফিরে আসা বলিউডে। দেখলে কে বলবে একসময় রসগোল্লার মতো চেহারা হয়েছিল অ্য়াশের।

বিয়ের পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে অথছ এখনও নিজের সৌন্দর্যকে সফলভাবে ধরে রেখেছেন বিউটি কুইন। এমনকী বিয়ের এত বছর পরেও স্বামী অভিষেক চোখ ফেরাতে পারেন না স্ত্রীর মুখের দিক থেকে।

গতকালই মুক্তি পেয়েছে অ্যাশের আগামী ছবি সরবজিত-এর গান। আর সেই গানের দৃশ্যে টকটকে লাল সালোয়ার কামিজে দেখা যাচ্ছে ঐশ্বর্যকে। লাল রংয়ে মিশে যেন আরও ফুটে উঠেছে অ্যাশের দুধে আলতা গায়ের রং, সবুজ চোখ।

এই প্রথম নয়, এর আগেও বহুবার হট রেড-এ দেখা গিয়েছে অ্যাশকে। প্রত্যেকবারই লালের মতো জটিল রংয়ে অত্যন্ত আভিজাত্য ও স্টাইলের সঙ্গে ক্যারি করেছেন ঐশ্বর্য। পুরনো স্মৃতি হাতড়িয়ে অ্যাশের রেড হট অবতার দেখে নিসে মন্দ হয় না। কী বলেন?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+