সকলকে টেক্কা দিলেন ‘‌ইউফোরিয়া’‌র রু, দ্বিতীয়বার এমি অ্যাওয়ার্ড জিতলেন জেন্ডায়া

‌অনুষ্ঠিত হয়ে গেল ৭৪তম এমি অ্যাওয়ার্ডস। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী-গায়িকা জেন্ডায়া। জেন্ডায়া প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে দু'‌বার একটি ড্রামা সিরিজের জন্য '‌প্রধান অভিনেত্রী'‌ হলেন। ২৬ বছর বয়সী এই তারকা '‌ইউফোরিয়া'‌-তে অভিনয়ের জন্য ৭৪তম বার্ষিক টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কারে একটি ড্রামা সিরিজে 'প্রধান অভিনেত্রী'‌ হিসেবে এমি জিতেছেন। তবে এটা জেন্ডায়ার দ্বিতীয় এমি অ্যাওয়ার্ড। তিনি এর আগে ২০২০ সালে ইউফোরিয়ার জন্য প্রথম এমি অ্যাওয়ার্ড পান।

দ্বিতীয়বার এমি অ্যাওয়ার্ড জিতলেন জেন্ডায়া

এই বছর জেন্ডায়া চারটি এমি মনোনয়নে ছিলেন বলে জানা গিয়েছে। '‌ড্রামা সিরিজে প্রধান অভিনেত্রী'‌ ছাড়াও জেন্ডায়াকে মনোনীত করা হয় '‌ইউফোরিয়া'‌র দ্বিতীয় সিজনে এক্সিকিউটিভ প্রযোজক হিসাবে কাজ করার জন্য এবং দু'‌টি আউটস্ট্যান্ডিং অরিজিনাল মিউজিক ও '‌ইলিয়ট সং'‌ ও '‌আই অ্যাম টায়ার্ড'‌ এই দুটি গানের কথার জন্য। এই দু'‌টি গানই ইউফোরিয়া সিজন ২-এর, যেটি আউটস্ট্যান্ডিং ড্রামা বিভাগে মনোনীত হয়েছিল।
'‌ইউফোরিয়া'‌তে জেন্ডায়ার চরিত্র রু-এর জন্য তিনি ২০২০ সালেই সবচেয়ে কনিষ্ঠ প্রধান অভিনেত্রী (‌সেই সময় ২৪ বছর ছিল)‌ হিসাবে এমি অ্যাওয়ার্ড জিতে ইতিহাস রচনা করেছিলেন, আর এই বছরও দ্বিতীয়বার এই কৃষ্ণাঙ্গ মহিলা সেই একই বিভাগে এমি অ্যাওয়ার্ড জিতলেন। জেন্ডায়ার পর এই বিভাগে '‌হাও টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার'‌ সিরিজের জন্য ভায়োলা ডেভিসকে এমি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

একই নামে তৈরি হওয়া ইজরায়েলি সিরিজ, যা তৈরি করেছিলেন রন লেসহেম ও ড্যাফনা লেভিন, ইউরোপিয়া মূলত একদল হাইস্কুল পড়ুয়াদের নিয়ে গল্প বলে, যারা ইস্ট হাইল্যান্ডে থাকে, তাদেরই মধ্যে ১৭ বছরের মাদকাসক্ত রু অর্থাৎ জেন্ডায়া, এই একদল পড়ুয়া নিজেদের পরিচিতি, ভয়, শোক, মাদক, পরিবার, বন্ধুত্ত্ব, প্রেম ও যৌনতার অভিজ্ঞতা নিয়ে হাজির হয় দর্শকদের সামনে। ৭৪তম টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+