ঈগলের চোখ-এ শবরের সাসপেন্স
ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু-র বাইরে আরও এক দুঁদে গোয়েন্দা পর্দায় একেবারে বাজিমাত করে দিয়েছেন। তিনি শবর দাশগুপ্ত। লালবাজারের একেবারে পেশাদারি গোয়েন্দা। ২০১৫ সালে পর্দায় এসে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল অরিন্দম শীলের 'এবার শবর'। ১০০ দিনের মাইকফলকও ছুঁয়েছিল।
শবরের একটা আলাদা ফ্যান বেস তো তৈরিই হয়ে গিয়েছিল। পরিচালককে দেখলেই প্রায় সকলের মুখে একই প্রশ্ন, আবার 'শবর' কবে। তাই ফের শবরকে পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। শবর এবার 'ঈগলের চোখ'-এ। শবর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টি। ঈগলের চোখ উপন্যাসটিও তাঁর লেখা।

ছবিটিতে গোয়েন্দা শবরের ভূমিকায় অভিনয় করছেন আগের 'শবর' শাশ্বত চট্টোপাধ্যায়ই। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা গেছে জয়াকে। এছাড়াও রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।
রহস্য, উত্তেজনা, যৌনতা আর খুনের সাসপেন্সে ঠাসা এ ছবি। সদ্য এই ছবির ট্রেলরটি মুক্তি পেয়েছে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ট্রেলরটি ছবির প্রতি কৌতুহল আরও বাড়িয়ে দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications