কালীঘাটে পুজো দেওয়া ব্যর্থ, জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে পারে ইডি

বড়সড় বিপদে পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২১৫ কোটির অর্থ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে অন্তর্ভুক্ত করেছে। বুধবার ইডি বি-টাউনের এই অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট গঠনও করতে পারে। সম্প্রতি কলকাতায় গোপনে এসে কালীঘাটে পুজো দেন জ্যাকলিন।

জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে পারে ইডি

সূত্রের খবর, ইডি অর্থ দুর্নীতিতে জ্যাকলিনকে সুবিধাভোগী হিসাবে সনাক্ত করেছে। ইডির বিশ্বাস জ্যাকলিন আগে থেকেই জানতেন যে কনম্যান সুকেশ চন্দ্রশেখর একজন অবৈধ আর্থিক লেনদেনকারী। এর আগেই ইডি তার তদন্তে জানতে পেরেছিল যে সুকেশ জ্যাকলিনকে প্রায় ১০ কোটি টাকার উপহার দিয়েছে। ইডি এখনও পর্যন্ত জ্যাকলিন ফার্নান্ডেজের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্ডেজ-সুকেশ চন্দ্রশেখরের প্রেমকাহিনি ঝড় তুলেছিল বলিউডের অন্দরে। যদিও জ্যাকলিন বারংবার ইডির কাছে জানিয়েছেন যে তিনি সুকেশের আসল পরিচয় সম্পর্কে অবহিত ছিলেন না। সূত্রের খবর, তিহার জেলে বন্দি থাকাকালীন নিয়মিত যোগাযোগ ছিল দু'জনের। এমনকি, ভিডিও কলের মাধ্যমে কথাও হত তাঁদের মধ্যে। ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলিউড নায়িকা। আর্থিক তছরুপ করে যে কোটি কোটি টাকা হাতিয়েছেন সেই টাকা দিয়েই প্রেমিকা জ্য়াকলিনের জন্য দামী উপহার কিনেছেন সুকেশ।

এই মামলায় একাধিকবার ইডির জেরার মুখে পড়তে হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু জ্যাকলিনকে উপহারই নয়, অভিনেত্রীর পরিবারকেও বিভিন্নভাবে সহায়তা করেছিলেন সুকেশ চন্দ্রশেখর, তদন্ত তা প্রমাণিত। তবে এতকিছুর মধ্যেও সুকেশ-জ্যাকলিনের প্রেম ও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বলিউডের অন্দরে কিন্তু তা হটকেকে পরিণত হয়েছে। তিহার জেলে বসেই জ্যাকলিনের সঙ্গে প্রেম করার ফন্দি আঁটে সুকেশ। যদিও প্রথমদিকে সুকেশের ডাকে সাড়া দেননি জ্যাকলিন। এরপর নায়িকার হেয়ার ড্রেসারের মারফত যোগাযোগ করেন সুকেশ চন্দ্রশেখর। নিজের পরিচয় গোপন করে একজন টিভি নেটওয়ার্কের কর্ণধার এবং গয়নার ব্যবসায়ী হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর।

চার্জশিটে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যাকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ। তদন্তে নেমে ইডি জানতে পারে একাধিক দামি উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছিল সুকেশ। উপহারের তালিকায় ছিল ব্র্যান্ডেড গাড়ি, ডিজাইনার ব্র্যান্ড গুচ্চি আর শ্যানেল-এর দুটো ব্যাগ,গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট সহ আরও অনেক কিছু। দাখিল করা চার্জশিটে ইডি-জানিয়েছে,সুকেশ তাকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিল তবে তা ফিরিয়ে দেন জ্যাকলিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+