ঘরে আসছে নতুন অতিথি, করোনার অবসরে শুভশ্রীকে নিয়ে নতুন ছবির পরিকল্পনায় রাজ চক্রবর্তী
ঘরে আসছে নতুন অতিথি, করোনার অবসরে শুভশ্রীকে নিয়ে নতুন ছবির পরিকল্পনায় রাজ চক্রবর্তী
আর কয়েকদিন পরেই রাজ-শুভশ্রীর ঘরে আসবে নতুন অতিথি। কয়েকদিন আগেই সোশ্যাল মিিডয়ায় নিজের স্বাদ খাওয়ার ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে রাজ চক্রবর্তী শুভশ্রীকে নায়িকা করে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন। বুদ্ধবেব গুহর রোম্যান্টিক উপন্যাস বাবলি নিয়ে ছবি তৈরি করবেন তিনি। তাতে নায়িকার ভূমিকায় শুভশ্রীকেই বেছে নিয়েছেন।

বুদ্ধদেব গুহ জনপ্রিয় উপন্যাস বাবলি নিয়ে ছবি করার কথা আগেই বলেছিলেন তিনি। কিন্তু কোনও ভাবেই পরিকল্পনা করে উঠতে পারছিলেন না তিনি। শেষে করোনা সংক্রমণে শ্যুটিং যখন বন্ধ সেই অবসরে পরিকল্পনা ছকে ফেলেছে পরিচালক। কিভাবে সিনেমার পর্দায় বুদ্ধদেব গুহ-র উপন্যাসকে পরিবেশন করবেন তার পরিকল্পনা তৈরি করে ফেলেছেন তিনি।
নায়িকার ভূমিকায় দেখা যােব শুভশ্রীকেই। এখনও পর্যন্ত সেটাই ঠিক করে রেখেছেন তিনি। যদিও মা হতে চলেছেন শুভশ্রী। কাজেই শ্যুটিং ফ্লোরে যেতে একটু সময় দিতে হবে তাঁকে। তাই এখনই শ্যুটিং শুরু করার কোনও পরিকল্পনা নেই। নায়কের ভূমিকায় উঠে আসছে আবির চট্টোপাধ্যায়ের নাম।
বুদ্ধদেব গুহর উপন্যাসে একাধিক বাইরের লোকেরশনের উল্লেখ রয়েছে। দিল্লি, ইম্ফলের কথা লেখা আছে। সেক্ষেত্রে শ্যুটিং করতে বাইরে যেতে হতে পারে রাজ চক্রবর্তীকে। কিন্তু করোনা আবহে সেটা কতটা সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে একটা সময় ঠিক করে নিয়েছেন তিনি। মনে করা হচ্ছে পরিকল্পনা সব ঠিক থাকলে পরের বছর পুজোর আগে মুক্তি পেতে পারে ছবিটি।












Click it and Unblock the Notifications