আমরা সন্তানহীন, তবে আক্ষেপ নেই, বলেছিলেন বলিউডের ট্র্যাজেডি কিং
আমরা সন্তানহীন, তবে আক্ষেপ নেই, বলেছিলেন বলিউডের ট্র্যাজেডি কিং
৯৮ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। রেখে গেলেন স্ত্রী সায়রা বানুকে। তাঁদের কোনও সন্তাননেই। একটি সাক্ষাৎকারে দিলীপ কুমার বলেছিলেন, আমরা সন্তানহীন কিন্তু তার জন্য আমাদের কোনও আক্ষেপ নেই। আমরা দুঃখে নেই বা আফসোস করি না। ঈশ্বর আমাদের যেমন ভাবে রাখতে চেয়েছেন আমরা তেমন ভাবেই আনন্দে থাকি।

প্রয়াত দিলীপ কুমার
বলিউডের একটি যুগের অবসান হল আজ। সকালেই তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। গত ২০ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনির সমস্যার সঙ্গে নিউমোনিয়া ধরা পড়েছিল বর্ষিয়ান অভিনেতার। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করেনা আক্রান্তও হয়েছিলেন একসময় তিনি এবং তাঁর স্ত্রী সায়রা বানু। বাড়িতেই আইসোলেশনে ছিলেন দিলীপ কুমার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যাওয়ার পর ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তারপরে আর বাঁচানো যায়নি। ৯৮ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার।

সন্তানহীন দিলীপ
মারা গেলেন বলিউডের ট্র্যাজেডি কিং রেখে গেলেন স্ত্রী সায়রা বানুকে। তাঁদের কোনও সন্তান নেই। তবে দিলীপ কুমার একটি সাক্ষাৎকারে বলেছিলেন সন্তান নেই বলে তাঁদের কোনও আক্ষেপ নেই। ২০১২ সালে একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের ট্র্যাজেডি কিং বলেছিলেন, নিজের সন্তান থাকলে ভাল হত। কিন্তু আমকা তার জন্য আফসোস করিনা। ঈশ্বর আমাদের যেমন ভাবে রাখতে চেয়েছেন আমরা তেমন ভাবেই থেকে খুশি। আমি এবং সায়রা কোনও দিন এই নিয়ে ঈশ্বরের কাছে কোনও অভিযোগ জানায়নি। এমনই জানিয়েছিলেন ট্র্যাডেডি কিং।

আমাদের পরিবার আমাদের পাশে
দিলীপ কুমার বলেছিলেন তিনি এবং সায়রা বানু পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে থাকতে ভাল বাসেন। বিশাল পরিবার আমার। তাতে ভাইপো-ভাইঝি-ভাগ্নে তাঁদের ছেলে মেয়ে নাতি নাতনি অসংখ্য। সায়রাও নিজের ভাই রয়েছে তাঁদের ছেলে মেয়ে নািত নাতনিকে নিয়েইআমাদের সময় কেটে যায়। পরিবারের লোকেরা সবসময় আমাদের রাশে থাকে। এটাই আমাদের কাছে একটা বড় বিষয় বলে জানিয়েছিলেন দিলীপ কুমার।

নতুন প্রজন্মের অভিনেতারাই আমার ধারা বহন করে
দিলীপ কুমার জানিয়েছিলেন আমার অভিনয়ের ধারা বহন করে নিয়ে চলেছে নতুন প্রজন্মের অভিনেতারা। তাঁরা যখন আমার সঙ্গে দেখা হলে বলে আপনার দেখানো পথেই বলিউডে সুনাম অর্জন করতে চাই। তখন আলাদা করে কারোর কথা মনে হয় না। তাঁরাই আমার অভিনয়ের ধারা বহন করে নিয়ে চলেছে বলে মনে হয় বলে মন্তব্য করেছিলেন দিলীপ কুমার। তাই সন্তান না থাকার জন্য আমার এবং সায়রার কোনও আক্ষেপ কোনও দিন হয়নি বলে মন্তব্য করেছেন দিলীপ কুমার।

পেশোয়ার থেকে বলিউড
পেশোয়ারের সাধারণ ফল বিক্রেতার ছেলে ছিলেন দিলীপ কুমার। বাবার দেওয়া নাম ছিল ইয়ুসুফ খান। সেই পেশোয়ার থেকে বলিউডে অভিনয়ের জগতে আসার পথটা সুগম ছিল না। অভিনয় ছিল তাঁর রক্তে। সেই রক্তের ধারাই তাঁকে সুপ্রতিষ্ঠিত করেছিল বলিউডে। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। মধুমতি, দেবদাস, মুঘল-এ-আজম। দাদাসাহেব ফালকে থেকে পদ্মভূষণ একের পর এক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications